আমার কবিতাগুলো শুধু গান হয়ে দূরাকাশে ভেসে যেতে চায়,
খোলা আকাশে উড়তে চায় চড়ে মেঘের ডানায়।
যেন জন্ম তাদের মেঘেরই ভেলাতে,যেন ফিরে তারা যেতে চায় স্মৃতিরই টানে।
কবিতার খাতাতে যেন তাদের বন্দী না রাখি,আমার কাছে তাদের এ আকুল মিনতি।
আকাশের তারাদের মিতা যেন তারা,হেসে খেলে একাকার হতে চায় শুধু তাদেরই সাথে।
আমার চাওয়া এটুকুই যে, সৃষ্টিকে যতই শোনাও তোমরা তোমাদেরই গান,
শুধু ভুলো না তোমরা তোমাদের গান হতে আমার অবদান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



