আমি বর্তমান কারেন্ট এর আসা যাওয়া নিয়া খুব বিরক্তির মধ্যে আছি। বিশ্বকাপ উপলক্ষে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা অত্যন্ত সুন্দর ভাবে সাজানো হয়েছিলো। এটা দেখে খুশি হয়নি এমন বাঙ্গালী খুঁজে পাওয়া বিরল। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে বিভিন্ন আলোকসজ্জা। যা আমাদের মন ও চোখকে করেছে সোভিত ও পুলকিত। কিন্তু এটা যে আমাদের অনেক দুর্ভোগ ডেকে আনবে তা কি কেউ জানতো? বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন সফলভাবে শেষ হয়েছে গত ২৫শে মার্চ। কিন্তু আলোকসজ্জাগুলো এখোনো বন্ধ করা হয়নি। এর ফলে আমাদের বিদ্যুত ঘাটতি দেখা দিচ্ছে। আমার এক আংকেল বিদ্যুত অফিসে চাকরি করেন। তার মাধ্যমে জানতে পেরেছি যে, এই আলোকসজ্জার কারনে রিজার্ভ বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। এর কারনে গরমের সময় অন্যান্য বারের চেয়ে বেশী কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে। দিনে ২৪ ঘন্টার মধ্যে ৬ থেকে ৮ ঘন্টা সর্বোচ্চ কারেন্ট থাকবে। বর্তমানেই দেনে ৪ থেকে ৫ ঘন্টা মিরপুর এলাকায় কারেন্ট থাকে না। এভাবে চলতে থাকলে গরমের দিনে আমরা আরো সংকটের মধ্যে পরবো। প্রতিবছরই কারেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা হয়। বিশেষ করে মিরপুর ১০,১১ ও ১২ নম্বর জায়গাগুলোতে। মাঝেমধ্যে মারামারি পর্যন্ত হয়। কিন্তু সরকার প্রতিবছরই এর একটা বিহিত করবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর কোনো কর্মসুচী তেমন দেখা যায় না। এবছর আবার গরম বেশী পড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এর প্রধান কারন হলো জাপানের পারমানবিক চুল্লির বিস্ফোরন। এটা নাকি পরিবেশের উপর বৈরী প্রভাব ফেলতে পারে। আর এর মধ্যে যদি কারেন্টের আসা যাওয়া চলতে থাকে, তাহলে সামনের গরমের দিনগুলো কিভাবে কাটাবো তা আল্লাহই ভালো জানেন। তাই সরকারে কি উচিত না এটা নিয়ে সমাধানের ব্যবস্থা গ্রহন করা। আর অতিসত্বর রাস্তার আলোকগুলো বন্ধ করে কারেন্টের অপচয় রোধ করা।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।