somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলার একটি বই গৃহকর্মীর জন্য

১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একুশের বইমেলায় বাংলা একাডেমিতে সবাই বই কিনতে যায়। সপ্তাহের পাচদিন বড়দের থাকলেও শিশুদের জন্য দুইদিন সকালে খোলার ব্যবস্থা রয়েছে। শিশুদের কে নিয়ে সব বাবা-মা-ই বই মেলাতে যায় । অন্তত দুই –একটি বই কিনে দেয় যেন পড়ার প্রতি আগ্রহ জন্মায়। আমরা কি কখনো আমাদের বাসার গৃহকর্মীকে কোন বই কিনে দিয়েছি? ঘরের ছোট শিশুটিকে যখন বই মেলায় নিয়ে যাই তখন কি শিশু গৃহকর্মীকে সাথে নিয়ে বই কিনে দিয়েছি ? এসব প্রশ্নের উত্তর ’না হতে পারে। আবার ব্যতিক্রমও দেখা যায়
শুক্রবার বই কিনতে আসে পুরনো ঢাকা থেকে আসা এক গৃহকর্মী শিশু। যেহেতু শিশুদের জন্য সপ্তাহের দুইদিন সকালে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে তাই শিশু গৃহকমী কে বই কিনে দিতে নিয়ে আসেন এক গৃহকর্ত্রী। গৃহকর্ত্রীর সাথে তার মেয়েও আসেন বই কিনতে । দুইশিশু মিলে ইচ্ছেমত মেলা ঘুরে ঘুরে দেখে আর বই কেনে। সেই গৃহকর্মীর নাম শিরিন। বয়স ১১ হবে। শুক্রবার বইমেলায় আসবে বলে সকাল থেকে আসার প্রস্তুতি চলে। মেলায় ঢুকেই প্রথমে একটু ফাস্টফুড খেয়ে নেয়। তারপর স্টলে ঘুরে ঘুরে বই দেখতে থাক্ ে। পছন্দ করে বই কিনে ৪টি। কিধরনের বই পড়তে ভাল লাগে এপ্রশ্নের উত্তরে গৃহকর্মী শিরিন জানায় ,সে রাজা-রানী ও পরীর গল্পের বই বেশি পছন্দ করে। তাই বেছে বেছে তাই কিনেছে।
এবয়সে কেন শিরিন ঢাকায় চলে এলো এ প্রশ্নের জবাবে জানা যায়, গ্রামে থাকাকালে সারাদিন টেলিভিশন দেখতো । আশেপাশের লোকজন শিরিনের মাকে বলে যে এত টিভি দেখলে মেয়ে নস্ট হয়ে যাবে । তাই শিরিনকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে তার মা। ময়মনসিংয়ের ত্রিশাল থানাধীন বসবাসকারী শিরিনের বাবা একজন দিনমজুর শ্রমিক। ৪ ভাই-বোনের মধ্যে শিরিন তৃতীয়। গৃহকত্রীূ তাকে নিজের মেয়ের মতই স্নেহ করেন। তাই নিজের মেয়ের সাথে তাকেও মেলায় নিয়ে আসেন বই কিনে দেয়ার জন্য। গৃহকর্ত্রী সোহেলী জানান, শিরিনের গানের গলাও ভালো। মাঝে মাঝে গানও গায়। সারাদিন কি কাজ করে জানতে চাইলে তিনি বলেন ,আমার ছোট ছেলের সাথে সারাদিন খেলা করে। শিরিনের লেখাপড়ার প্রতি খুব আগ্রহ। গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। পড়ালেখা ছাড়াও গান ,কবিত ও খেলাধূলাতেও পুরস্কার পেয়েছে। গত ২ মাস ধরে ঢাকায় চলে আসলেও পড়ার প্রতি একটুকও আগ্রহ কমেনি। যথারীতি সকাল ৭ টায় বই নিয়ে ডাইনিং টেবিলে একা একা পড়তে বসে। বাসায় তার উপযুক্ত পড়ার বই প্রচুর রয়েছে। তাই সে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে পড়তে। শিরিন জানায় , সে আবারও স্কুলে ভর্তি হবে,পড়ালেখা করবে। তার ভাষায় ,আপনারা এত পড়ালেখা করছেন আমারেওতো এতো পড়তে হইবো আপনাদের মত। পড়ালেখা না করলে মানুষ দাম দিত না।’
আমরা যদি প্রত্যেকে গৃহকর্মীর প্রতি একটু যতœবান হই তাহলে সমাজে নির্যাতনের চিত্র অনেকটাই কমে যাবে। তাদেরকে কাজের ফাকে বই পড়ার প্রতি উৎসাহিত করা উচিত। আপনি যদি বই মেলায় বই কিনতে আসেন তাহলে অন্তত একটি বই আপনার গৃহকর্মীর জন্য কিনুন। আপনার সন্তান তার কাছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×