somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকাশবিজ্ঞানী হওয়ার স্বপ্নে বিভোর অনন্য

২২ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম- আমি মহাকাশ নিয়ে কাজ করছি। কী আছে মহাকাশে তা নিয়ে আমি সবসময়ই ভাবতাম। আমার ভাবনা কখনো কারো সাথে শেয়ার করতাম না। মনে মনে ভাবনাটাকে লালন করতাম। মাঝে মাঝে ভাবতাম আমার ভাবনা কি সত্যি সত্যিই বাসত্দব রূপ পাবে? এরকম ভাবনা থেকেই আমি ফিজিক্স ও এসট্রোনমি নিয়ে বর্তমানে আমেরিকাতে পড়াশোনা করছি।' এভাবেই শুরম্ন হয় মহত্তম স্বপ্নাভিমুখে অনন্যার যাত্রা। সে যাত্রা যেমন বন্ধুর তেমনি রোমাঞ্চকরও বটে। পুরো নাম তনিমা তাসনিম অনন্যা। জন্ম নরসিংদীতে। স্কুলে যেতে না যেতেই হঠাৎ একদিন টেলিভিশনে দেখলেন মঙ্গল গ্রহের ওপর একটি প্রতিবেদন। তখন থেকেই মাথায় ঢুকে যায় মহাকাশের চিনত্দা। 'কিভাবে এতকিছু সৃষ্টি হলো। কি আছে মহাশূন্যে ? এসব ভাবতে ভাবতে অনেক সময় চলে যেত। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পাইনি।' তখন থেকেই অনন্যা স্বপ্ন দেখতে শুরম্ন করেন মহাকাশবিজ্ঞানী হওয়ার। স্বপ্ন পূরণের আশায় কলেজজীবন পার করে ২০০৯ সালে চলে যান আমেরিকায়। ব্রায়ান মার কলেজে ২ বছরের আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হন ফিজিক্স ও এসট্রোনমি'র ওপর। এখন ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এক বছরের একটি কোর্স করছেন। এটি শেষ করে আবার আগের কলেজে চলে যাবেন আমেরিকার প্যানসিলভেনিয়াতে। অনন্যা চান নাসায় কাজ করতে। গত সামারে নাসা থেকে ৩ মাসের একটি ইন্টার্নশিপ করেছেন। এবারো নাসা থেকে অফার এসেছে। ২১ বছরের বাংলাদেশের একটি মেয়ে একা দেশের বাইরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে এবং নাসা থেকে ইন্টার্নশিপেরও সুযোগ পেয়েছে। এরপর তার লৰ্য হলো পড়াশোনা শেষ করে নাসায় যোগ দেয়া। কিভাবে নাসা থেকে ডাক এলো এ প্রশ্নের জবাবে অনন্যা জানান, বিগত পরীৰার ফলাফলসহ একটি রচনা লিখতে হয় এক হাজার শব্দের মধ্যে। কেন আমি নাসায় ইন্টার্নশিপ করতে চাই এবং এতে তাদের কি লাভ হবে। এই রচনার ওপর তারা সন্তুষ্ট হয়ে আমাকে ডাকে। অনন্যা বাংলাদেশের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও এবং এ লেবেল পাস করে স্কলারশিপ নিয়ে চলে যান আমেরিকার ব্রায়ান মার কলেজে। কলেজ জীবনে পড়াশোনার ফাঁকে ফাঁকে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন দেশে পড়াশোনার খোঁজ খবর নিজে নিজেই নেন। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে অনন্যা বড়। মা শামীম আরো জানান, মহাকাশ নিয়ে পড়ার ইচ্ছাতে তিনি কখনো বাধা দেননি বা একা বিদেশ যেতেও বাধা দেননি। তিনি চান তার মেয়ে মহাকাশবিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করম্নক। বাবা এম এ কাইয়ুম মেয়ের স্বপ্ন বাসত্দবায়নে অটল রয়েছেন। অনন্যা জানান, একদম প্রথম অবস্থায় নতুন পরিবেশে গিয়ে একটু একটু খারাপ লাগত। কিন্তু কিছুদিন পরই তা ঠিক হয়ে যায়। এরপর পড়াশোনার চাপে মনও খারাপ হতো না। আমি নিজেই নিজের সব কাজ করি। তাতে পড়াশোনার কোনো ৰতি হয়নি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×