somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওড়াওড়ীর দিন

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে দিন গেছে, সে সব প্রজাপতি দিন।
সেই বর্ষার মেঘলা আকাশ, শরতের মুক্ত বাতাস,
তোমার খোলা চুল, বৃষ্টির মন মাতানো সুর।
সে সব গেছে, একেবারে ই গেছে, প্রকৃতির সব রীতি-নীতি মেনে ই গেছে।

শুধু স্মৃতি রয়ে গেছে, পোড়া স্মৃতি,
মহাশুন্যে না গিয়েও নিজেকে ভরশুন্য অনুভব করার অদ্ভুত স্মৃতি !
সেই যে আমার প্রথম প্রেমের প্রথম কথার স্মৃতি,
রোদ বৃষ্টি কিংবা জোছনার ভিজে ভিজে স্নান করার স্মৃতি,
তোমাকে বোঝার, তোমাকে ছোবার কি অসীম আকুতি!
সে সব গেছে, সেই ঘাসফুল আর ঘাসফড়িঙের দিন,
ভোর সকাল অথবা গভীর রাতে চোখ মেলেই তোমাকে দেখার দিন ।

তুমি এসেছিলে আমার জীবনে সহজ স্বাভাবিক নিয়মে।
কই? আমি ত ডাকিনি তোমায়, ছিলাম না ত আমি হাজার বছর তোমার তপস্যায়।
তবু তুমি এলে, নাড়া দিলে, আমি ও আমার সত্তা কে,
শীতের ঝরা পাতার মত উরে গেলাম, ভুলে গেলাম আমার;
এমনকি অতীত, এমনকি বর্তমান, এমনকি ভবিষ্যৎ।

অনেক জানার অনেক আশাকে ভুলে গিয়ে বালক তোমাকে জানা ই ঢের ভাবল;
জেনেছে কি বালক যতটুকু জানলে পরে কোন মানব হৃদয় বেঁধে রাখতে পারে তার মনবীরে।
তুমি চলে গেছ যেভাবে এসেছিলে সহজে সন্তর্পণে।
শুধু স্মৃতি রয়ে গেছে, পোড়া স্মৃতি।
প্রজাপতি, ঘাসফুল আর ঘাসফড়িঙের স্মৃতি।।


জীবন চলেছে তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিপথে;
এখনো শরতে ঘাসফুল ফুটে, ঘাসফড়িঙেরা এদিক সেদিক ছোটে;
এখনো আশ্বিনের উদাস আকাশ বিশাল চাঁদটাকে ধরে রাখে;
শুধু তুমিহীনা এ উদ্ভ্রান্ত মন দিকভ্রান্ত হয়ে ছোটে ।

এখন মন দশটা-পাঁচটার অফিসে ডুবে থাকে অহোরাত্র;
অফিস করা সে যে কি যে মিহি কেরানীর কাজ।
হৃদয় আমার গিয়েছে মরে, সেই শেষ বর্ষার জোছনাতে।
এখন মন ডুবে থাকে এক অদ্ভুত প্রাযুক্তিক বিষাদে।
হয়ত কোন আনন্দ সংবাদ, অথবা তীব্র কষ্টের, অথাবা ঢের সাঙ্ঘাতিক কোন ভয়ঙ্কর বিপদের;
হয়ত খবর কোন সদ্য ফোটা বেলী ফুলের, অথবা সবুজ পাতার অথবা কোকিল ডাকার;
কি আসে যায়!
পৌড় হৃদয় আর সঙ্গী এই প্রাযুক্তিক বিষাদ।।
শুধু স্মৃতি রয়ে যাই, পোড়া স্মৃতি।
তবুও আজ যা জীবন্ত উজ্জল স্মৃতি, কাল কি তা ফিকে হয়ে আসে না?
হারিয়ে কি যায় না সে সময়ের অতল গহ্বরে ?
কই এখন ততটা জীবন্ত লাগে না তো তাকে, যতটা লাগত এই কয়েক বছর আগে।
তবে কি সে হারিয়ে যাবে এমন কি এই স্মৃতি থেকে ?
যাক, যদি যাই যাক। তুবুও তারেও জানায় হাজার প্রনাম।
দিয়েছে সে, যা পায়নি এ হৃদয় আগে, এমন কি বর্তমানে, এমনকি হয়ত ভবিষ্যতে।
যে দোলাচালে দুলেছিল হৃদয়, যে বাতাসে উড়েছিল হৃদয়, যে আঁখিজলে ভেসেছিল হৃদয়,
তাই পাওনা হয়ে রবে ঢের, এ জীবন ভর।।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×