কি অদ্ভুত বিষাদ !
ম্লান গোধূলির রং চোখ তার
চেয়ে আছে দিগন্তে; অন্তহীন আঁধার ।
এলোমেলো একঝাক মেঘ কাল চুল
শূন্য হাত, ঘর্মাক্ত নাকে সেকেলে নাকফুল ।
লেগে আছে না-জানা প্রতীক্ষার অদ্ভুত বিষাদ !
আটপৌড়ে শাড়ি তার,
খানিকটা আঁচল লুটায় আবার
শেষ বসন্তের নরোম সবুজ ঘাসে ।
কোকিলেরা ডেকে ডেকে ক্লান্ত হয়েছে সেই কবে,
মাছরাঙা, পানকৌড়িরা ও ফিরেছে আপন নীরে,
রোদ তার ছায়া দীর্ঘ থেক দীর্ঘতর করে।
শুধু এই নারী, এই আপাত সাধারন নারী
তাকিয়ে রয় তার বেতফল মতন ম্লান চোখ নিয়ে,
দুর-দিগন্তপানে, অনিশ্চিত প্রতীক্ষাতে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



