somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি আর রহস্যের জালে বন্দি পড়া পদ্মা সেতু

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে অনেক নাটকের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যখন সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করতে অস্বীকার করে তখনই অনিশ্চিত হয়ে পড়ে পদ্মা সেতুর ভাগ্য। ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে গত জানুয়ারি মাসে মূল অর্থায়নকারী বিশ্বব্যাংক এবং অন্য দাতারা সরে যায়। এরপর সরকারের পক্ষ থেকে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ব্যাপারে একেক সময়ে একেক কথা বলা হয়েছে। কখনও বলা হয়েছে চীন অর্থায়ন করবে, কখনও বলা হয়েছে মালয়েশিয়া এ প্রকল্পে বিনিয়োগ করবে। আবার কখনওবা এসেছে ভারতের নাম। গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকারের পক্ষ থেকে বলা হল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। এ বিশাল অঙ্কের টাকা কিভাবে সংগ্রহ করা হবে সে ব্যাপারে একটি পরিকল্পনার কথাও বলা হয় সরকারের পক্ষ থেকে। হঠাত্ গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি ডলার অর্থায়ন করবে মালয়েশিয়া। সবকিছু মিলে মনে হচ্ছে এক রহস্যের জালে বন্দি হয়েছে পদ্মা সেতু প্রকল্প। সত্যিকার অর্থে পদ্মা সেতুর ভাগ্য ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউই জানে না। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মূল হোতা যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ওই খবরটি আবারও এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতি তদন্ত বিষয়ক বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের রিপোর্ট উদ্ধৃত করে ২২ ফেব্রুয়ারি ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকা জানিয়েছে, কানাডীয় কোম্পানি এসএনসি-নাভালিনকে পদ্মা সেতু প্রকল্পের কাজ পাইয়ে দিতে ঘুষ লেন-দেনের বিষয়টি সৈয়দ আবুল হোসেন নিজেই আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেছিলেন।

দুর্নীতি আর রহস্যের জালে বন্দি হয়ে পড়া পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশ জনসাধারণের দৃষ্টি এখন কানাডার আদালতের দিকে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার খুব শিগগির শুরু হতে পারে। কানাডা পুলিশের তদন্ত এখন প্রায় শেষপর্যায়ে ।


স্বপ্নের পদ্মা সেতু নিয়ে একের পর এক রোমাঞ্চকর গল্পের অবতারণা হচ্ছে। দুর্নীতিতে ডুবে যাওয়া পদ্মা সেতু কখনও নিজস্ব অর্থায়নে, কখনও চীনের অর্থে, কখনওবা মালয়েশিয়ার বিনিয়োগে নির্মাণের জমজমাট গল্প ছাড়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ।

বিশ্বব্যাংকের তদন্তে কানাডিয়ান কোম্পানি এসএনসি-নাভালিনের কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ অন্য কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এখন কানাডা পুলিশের তদন্তে এদের বাইরে বাংলাদেশ সরকারের আরও কোনো শীর্ষ কর্তাব্যক্তির নাম বেরিয়ে আসে কি না তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে সবার মাঝে।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর ২০ ফেব্রুয়ারি এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তা রমেশ সাহা এবং মোহাম্মদ ইসমাইলকে গ্রেফতার করে কানাডীয় পুলিশ। এরই মধ্যে তাদের কয়েকবার কানাডার আদালতে হাজির করা হয়েছে। এদিকে কানাডীয় পুলিশ এ দুর্নীতির ব্যাপারে ব্যাপক তদন্ত চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে কানাডা পুলিশের তদন্ত প্রায় শেষপর্যায়ে। তদন্ত শেষ হলেই বিচার প্রক্রিয়া শুরু হবে। তবে বিচার প্রক্রিয়ার পাশাপাশি কানাডা পুলিশের তদন্ত রিপোর্টের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার মাঝে। বিশ্বব্যাংকের তদন্তে দুর্নীতির মূল হোতা হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয় কানাডা পুলিশের তদন্তে নতুন কোনো কর্তাব্যক্তির নাম আসে কি না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×