somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একজন কচ্ছপ ব্লগার(!)

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার একটা ফেসবুক একাউন্ট ছিল।
সেখানে নিয়মিত পোস্ট দিতাম, অন্যদের কমেন্ট করতাম। তারপর একসময় অন্যদের কমেন্ট করতে বিরক্ত লাগা শুরু করলো। কমেন্ট করা থেকে বিরত থাকলাম। আমার পোষ্টে অন্যেরা কমেন্ট করতো সেগুলোর নিয়মিত উত্তর দিতাম। লাইক রিয়েক্ট দিতাম। পরে সেগুলোর উত্তর দেয়া বন্ধ করে দিলাম। যেমন, হয়তো একটা প্রকৃতির ছবি পোষ্ট করেছি সেখানে পড়লো কয়েকটা স্টিকার কমেন্ট, এক গোছা ফুল কিংবা বাহুবলী সিনেমার কোনো চরিত্রের নৃত্য। এগুলোর কী উত্তর দেয়া যায় ভাবতে থাকি। কালে-ভদ্রে দুয়েকজনকে উত্তর দিতাম। এভাবে আরো কিছু দিন পার হলো। তারপর পোষ্ট দেয়া বন্ধ করে দিলাম। ইচ্ছা করে না। শুধু মোবাইল ফোনের স্ক্রিণে স্ক্রল করি আর স্ক্রল করি। অন্যদের পোষ্ট দেখি। লাইক রিয়েক্ট দিই। অন্যদের পোষ্ট দেখতেও একসময় বিরক্ত লাগা শুরু হলো। দিলাম একাউন্ট টেম্পোরারি ডিজেবল করে। মেসেঞ্জার বন্ধ করলাম না, অনেকেই যোগাযোগ করে। মাঝে মাঝে নির্ধারিত অফিস সময়ের বাইরেও কাজ করতে হয় তখন আমার পাঁচ বছর বয়েসী ছেলেটা ভিডিও কল করে। তবে এখন মাসে একবার বা দুবার লগিন করি ফেসবুকে। তারপর আবার ডিজেবল করে দেই। আমার ফেসবুক একাউন্ট যে ডিজেবল বা খুঁজলে পাওয়া যায় না তা খুব কম সংখ্যক মানুষই ধরতে পেরেছে। যেমন, আমার সময় বয়েসী কাজিন আমাকে জিজ্ঞেস করলো, তোর ফেসবুক কী হয়েছে?
বললাম- ডিজেবল করে রেখেছি।
- ডিজেবল কেন?
- এমনি। তোর সমস্যা কী?
- আমার তো একই প্রশ্ন, তোর সমস্যা কী?
আমার কেউ কাউকে উত্তর দিলাম না। দেখা হলে আলাপ হবে বলে সেদিন ফোন রেখেছিলাম।

যাই হোক, ব্লগেও অবস্থা বেশ খারাপ। পোষ্ট দেয়া হয় না। ব্লগ লিখছি- ১১ বছর ৪ মাস (!) অথচ পোষ্ট মাত্র ৯২টি, মন্তব্য করেছি ২৯৮০টি, মন্তব্য পেয়েছি ১৯৩৪টি। সর্বশেষ কয়েকটা পোষ্টে নিয়মিতভাবে মন্তব্যগুলোর প্রতিউত্তর করা হয়নি। তবে প্রায় প্রতিদিনই একবার হলেও সামুতে আসি। দুই চারটা পোষ্ট পড়ি কিন্তু লগিন করা হয় না। কমেন্টও করি না, রিপ্লাইও করি না। পোষ্ট দেয়া তো দূরের কথা!

চাঁদগাজী সাহেবের ভাষায় আমি একজন কচ্ছপ ব্লগার।
কতখানি ব্লগার হতে পেরেছি জানি না, পাঠক হিসেবে খুব একটা মন্দ নই।

++++

ছবি: গুগলমামা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×