somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা ট্রাজেডি: শোষিতের অার্তনাদ এর ৩ বছর!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৪ এপ্রিল ২০১৩ সময় তখন সকাল ৮:৪৫মি.। হঠাৎ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনটিতে ৫টি পোশাক কারখানা ছাড়াও একটি ব্যাংক এবং একাধিক দোকান ছিল। কাজের শুরুতে ব্যস্ততম সময়ে এই ভবন ধসের ঘটনাটি ঘটে। ভবনটি ঝুঁকিপূর্ন থাকা শর্তেও কর্তৃ্পক্ষের একগুয়েমির কারনে ভবনটিতে প্রায় ৫ হাজারের মত কর্মীকে দিয়ে কাজ করানো হতো। ধসে পড়ার সময় ভবনটিতে প্রায় ৩ হাজার কর্মী ছিল বলে ধারনা করা হয়। নয়তলা বিশিষ্ট রানা প্লাজা ধসে মারা যান ৫টি পোশাক কারখানাসহ ১,১৩৫ জন শ্রমিক। গুরুতর আহত হয় এক হাজারেরও বেশি৷ এই ভবন ধসকে বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে ধরা হয়।
আজও স্বজনদের আহাজারি কান পাতলে শোনা যায়। ট্রাজেডির ৩ বছরেও স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারেনি সেই রানা প্লাজার শ্রমিকরা। তাদের সংগ্রাম যেন এক অনিশ্চিত ভবিষ্যতের সাথে। মানবেতর জীবন যাপন করছে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। শারীরিক সমস্যা ছাড়াও মানসিক অনেক সমস্যায় পীড়িত হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের এই মানুষ গুলো।
প্রতি বছর এই দিনটি আসলে স্বজনহারা মানুষ গুলো প্ল্যাকার্ড আর ফুল নিয়ে দাড়িয়ে থাকে। জীবন থেকে হারিয়ে যাওয়া স্বজনদের স্মৃতি আজও খুজে ফিরে। দেশের অর্থনৈতিক এই কারিগরদের অসহায়ত্ব আজও দেখতে হয় আমদের। দূর্ঘটনার ৩ বছরে পার হলেও নিখোঁজ ও আহত শ্রমিকদের সংখ্যা, তাদের দীর্ঘ বেকারত্বের সমাধান কেউ দিতে পারে নি। পারেনি তাদের ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা প্রদান করতে। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে এই ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনার দোষীদের বিচার হয়নি।
গোলাপি বেগম, রাজ্জাক ও আমিনরা আজও যন্ত্রনায় কাতরাচ্ছে। রহিমা তার মেয়ে রিমা আক্তারের ক্ষতিপূরণের জন্য আজও দ্বারে দ্বারে ঘুরছে। ফেরদৌসি এখনো তার নিখোঁজ ছেলে মহিদুলের অপেক্ষায়। এ যেন শেষ হবার নয়।
শোষিতের আর্তনাদ এর আজ ৩ বছর। আসুন আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই। যেমনিভাবে ধসের প্রথম প্রহরে আমরা ছিলাম রক্তমাখা মানুষগুলোর পাশে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×