আমি একজন উবিয়ান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা নিজেদের উবিয়ান পরিচয় দিতে পছন্দ করেন। দীপন ভাই ও একজন উবিয়ান। উনার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিলনা তেমন। কিন্তু উনাকে ছাড়া উদয়নের কোন রি-ইউনিয়ন বা কোন পুনর্মিলনী অনুষ্ঠান সম্ভব ছিলনা। সেই হিসাবে তিনি ছিলেন পরিচিত মুখ।
মাঝে মধ্যে উদয়নে যেতাম, উনার ছেলে উদয়ন এ পড়াশোনা করে। তো মাঝেমধ্যে দেখা হত। সালাম দিলে খুব সুন্দর করে সালাম নিতেন এবং না চেনা সত্যেও এগিয়ে এসে কথা বলতেন। তার প্রতিবেশী এবং অনেকের ফেসবুক স্ট্যাস্টাস দেখে একটা জিনিষ স্পষ্ট যে উনি ছিলেন নিরেট ভদ্রলোক।
উনি তো কোন নাস্তিকতা নিয়ে কিছু লিখেছেন বলে জানা নেই। ইনার ব্লগ একাউন্টেও তো উনার প্রকাশনী ছাড়া কোন লেখা দেখলাম না!
উনার দোষ কি?
যারা হত্যা করেছে, "আনসার আল ইসলাম" তারা বলেই দিয়েছে তারা "প্রতিশোধ" হিসেবে তাকে হত্যা করেছে!!!
ইসলামে "প্রতিশোধ" বলতে কোন শব্দ নাই!
এই হত্যার ও বিচার হবে কি না বা কবে হবে সেই ব্যাপারে কোন আশা দেখি না!
পাঠক হিসেবে কোনদিন আমি আপনি হুমকি পাই সেই প্রহর গুনি আসেন!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



