somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক জিম্বাবুয়ে ছাড়া কেউ নাই?

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর এই সময়টায় আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলছিলাম অথবা সিরিজ শুরুর ঠিক প্রাক মূহুর্ত হবে! এর আগের প্রায় এক-দেড় বছর আমাদের যা ইচ্ছা তা খারাপ দিন গিয়েছে! এমনকি আমরা এশিয়া কাপে আফগানদের কাছে হারি এবং টি-২০ বিশ্বকাপ কোয়ালিফাইয়ার এ হংকং এর কাছেও হারি! অনেকে ভেবেই নিয়েছিলেন জিম্বাবুয়ের কাছ থেকেও সিরিজ টা খোয়াতে হবে হয়ত, কিন্তু অতটা হতাশ আমাদের বাঘেরা করেনি! জিম্বাবুয়ে কে হোয়াইটওয়াশ করে ছন্দে ফিরে বাঘেরা। সেই সিরিজটা ছিল আত্নবিশ্বাস ফিরে পাবার জন্য অতি উত্তম সিরিজ। তার মাধ্যমেই ক্রিকেটাররা তাদের জেতার অভ্যাস টা তৈরি শুরু করে।

সন্নিকট অতীতে অস্ট্রেলিয়া নিরাপত্তার দোহাই দিয়ে আমাদের সাথে সিরিজ খেলতে অপারগতা প্রকাশ করে। এই ক্ষরি পূরন আসলেই সম্ভব না! কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভাল, তাই ডাকা হইসে কাকে? জিম্বাবুয়ে! কেন ভাই, আর কেউ নাই? একটা দলের সাথে কত খেলা যায়? এদের সাথে জয়ের রেকর্ড আমাদের সবচেয়ে ভাল। আমি জিম্বাবুয়ে কে ছোট করে কিছু বলছি না। একদা তাদের সাহায্য না পেলে আমরা হয়ত আজকের জায়গায় আসতে পারতাম না। কিন্তু তাদের বর্তমান ক্রিকেটিয় অবকাঠামো সবচেয়ে খারাপ অবস্থায়, এর দায় সম্পূর্ন রবার্ট মুগাবের।
এটা আমার কথা নয়, আমার কথা হচ্ছে, আয়ারল্যান্ড, হল্যান্ড বা স্কটল্যান্ড এর মত ইউরোপিয় দলগুলোর সাথেও তো খেলা যায়। কারণ পরবর্তী বিশ্বকাপ ইংল্যান্ড এ। এ ছাড়াও এসমস্ত দলগুলোর সাথে আমাদের খেলার অভ্যাস খুবই কম, তাই বিশ্বকাপের মত বড় আসরে পচা শামুকে পা কাটার ভয়টা থেকে যায়। আফগানিস্তান খুবই ভাল ফর্মে আছে, কিছুদিন আগেই জিম্বাবুয়ে কে তারা সিরিজে হারিয়েছে। তারাও তো এখন অবসরে আছে, তাদের ডেকে ৩টা ওয়ানডে খেললে ঢের লাভ হত বলে আমি মনে করি! অথবা যে কোন ২টি দল কে ডেকে ত্রিজাতি সিরিজ আয়োজন করার মত সামর্থ্য বিসিবির আছে বলে আমি মনে করি এবং বাংলাদেশ বোর্ড আমন্ত্রন জানালে এসমস্ত দলগুলো অগ্রাহ্য করার প্রশ্নই আসেনা!

এখন আসি এই সিরিজ নিয়ে। জিম্বাবুয়ে কে হারিয়ে দিব, খেয়ে দিব এই টাইপ কথা আমি বুঝাতে চাইনি! আমার কথা হচ্ছে জিম্বাবুয়ে কে হোয়াইটওয়াস করলেই বা আমাদের খুব একটা লাভ টা কোথায়? আর আমরা ওদের কাছে হারলে তো ক্ষতি টা আমাদের!
আমরা যেরকম ছন্দে আছি জিম্বাবুয়ে আমাদের সামনে দাঁড়ানোর-ই কথা না। কিন্তু খেলাটা যেহেতু ক্রিকেট, কিচ্ছু বলা যায় না!
কথা শুধু একটাই, বাঘগুলার উপর সবচেয়ে বেশি আস্থা আছে!

আমাদের দেশের জন্য ঐ বাঘগুলা ছাড়া কেউ নাই, যে আমাদের হাসাতে পারে :)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×