somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোল্ডেন না পাওয়া ফজলুভাই এর নিজের আজাইরা কিছু কথা...

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়! না না, মা-বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুনা। উদয়ন এ পড়াশোনা করসি ক্লাস টু থেকে। ছোটবেলা থেকে মা-বাবা খুব বেশি খোজ নিত না তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা টা ঘুড়ে বেড়াতাম মনের আনন্দে। এই এলাকার প্রতি আমার ভালোবাসা সর্বোচ্চ। তখন থেকেই ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। [ কপালে কি আছে জানিনা,সবাই দোয়া করবেন ]

একটু পার্টওয়ালা পাবলিক আমি :-P তাই ঢাকা কলেজের প্রতি ভালোবাসাও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই।
২০১৫ সালের ম্যাট্রিক পরিক্ষার্থী ছিলাম আমি। জানতাম এসএসসি কিছুনা। কিন্তু গোল্ডেন পাওয়ার জন্য কুত্তার মত খাটসি শুধুমাত্র এই জন্যে যে গোল্ডেন ছাড়া ঢাকা কলেজে ভর্তি হওয়া সম্ভব না। বাবা পাগল মার্কা লোক, পড়াশোনার খোজ-খবর রাখেন না, কিন্তু এই স্যার ঐ ম্যাডাম এর কাছে পাঠান, ফুপু শিক্ষক, উনি বইলা দেন কই কই যাইতে হবে। আর ছাত্র ও অত খারাপ আমি না।
এসএসসি দিসি ২মাস লাগাইয়া, হরতাল-অবরোধ এর মইধ্যে ঈদ-ঈদ মুডে এসএসসি দিসি। উদয়নে বহুত ক্ষমতাওয়ালা লোকের পোলাপান পড়ে, তাই পরিক্ষার হলে আমাদের যে কোন সমস্যা হবে না তা প্রথম পরিক্ষা দিয়াই বুইঝা গেসিলাম। কিন্তু এর আগেই কাহিনী হয়ে গেসে। বাংলা পরিক্ষায় বাশ মেরে দিসে X(( ঐখানেই গোল্ডেন এর আশা কবর দিয়া আইসা পড়সিলাম।

ঈদ ঈদ মুড নিয়া ম্যাট্রিক দিলাম।
রেজাল্ট দিল, এ+ পাইলাম। কিন্তু বায়োলজি, ধর্ম, সমাজ এ এ+ নাই, বাংলায় কিন্তু ঠিকই আছে। যে ৩টায় মিস গেসে ঐ ৩টা কোপাইয়া দিসিলাম পরিক্ষা! এই ৩টায়-ই মিস, গোল্ডেন নাই। কিন্তু বাপে খুশি, সাইন্স এর সব সাবজেক্টে এ+ পাইসি!! কিন্ত আমার পরিবারের লোকজন আমার বাপের চেয়ে অনেক বেশি শিক্ষিত, তাই আমার আর আমার মা এর মর্যাদা এমনি নিচে তার উপর গোল্ডেন পাই নাই......... তারসাথে ফেসবুকে ঢোকা টা হারাম হইয়া গেল, যারা ৫সাবজেক্টে ফেল করতো তারা গোল্ডেন। বাসা থেকে বের হওয়া কইমা গেল, সামনের বাসার আঙ্কেলের মেয়ে গোল্ডেন, যারে ফিজিক্স বুঝাইসিলাম আমি নিজে কয়দিনের জন্যে B-))

দেশের ইতিহাসের প্রথমবার অনলাইন এর মাধ্যমে ভর্তি করানো হবে কলেজে। ৫টা চয়েজ দিতে দিল। বাপে কইল দেশসেরা ৫টা কলেজ দিতে, আমি জানতাম আমার একটায় ও হবেনা। বাপের লোকজন আছে জানাশুনা কিছু, কইল আমারে ঢাকা কলেজে ভর্তি করার দায়িত্ব বাপের!!
আশা নিয়া বইসা রইলাম। প্রথম মেরিট গেল, দ্বিতীয় মেরিট গেল।। কিন্তু এখনো কলেজ পাই নাই। ওদিকে সব বন্ধুরা ঢাকা কলেজে। বাপ-মা'র ও মেজাজ বিগড়ায় উঠলো, যাদের সাথে ঘুড়ি ওরা সবাই এক জায়গায়, আমি আলাদা কেন?

তৃতীয় মেরিটে নতুন করে ১০টা কলেজের জন্য আবেদন করতে বললো সরকার। দিলাম ১০টা কলেজ। এর মাঝে আবার খাতা চ্যালেঞ্জ করসিলাম, বায়োলজি তে এ+ আইসা পরসিল।
তৃতীয় মেরিটের রেজাল্ট দিল, ঢাকা সিটি কলেজ আসলো। যে কলেজে ছেলে পড়ায় ঐটাও জানসিলাম কয়দিন আগে #:-S

বাধ্য হয়ে সিটি কলেজে ভর্তি হইলাম। বাবা বললো, যেভাবেই হোক আমাকে ঢাকা কলেজে এনে দিবেন। কিন্তু পরিবারের চোদ্দ গুশটি মিলা সবাই খুশি। সিটি কলেজের মত কলেজে আমি পড়বো এটা কেউ ভাবে নাই!!!

তদবির এর দিন ফুরাইসে, ঢাকা কলেজে তদবির কাজ হয়না। এটা স্বাগত জানাই, কিন্ত আমার স্বপ্ন টা পূরন হইল না আরকি :-P
সিটি কলেজে পড়তেসি ৭/৮ মাস হয়ে গেল। আমি পুরা একা, যে বন্ধুদের সাথে ১০ বছর ছিলাম ওরা একসাথে, আমি আলাদা। ছোটাছুটি কইরা অভ্যাস আমার, আর বন্দী হইয়া আছি একটা গ্যারেজ এ। যে মেয়েটার সাথে ৩বছর ছিলাম, ও ঐদিন আমার বন্ধুকে বলসে আমি যদি গোল্ডেন পাইয়া একটা ভাল কলেজে চান্স পাইতাম তাহলে আমাকে আরেকটা সুযোগ দিত |-)

একটা গোল্ডেন অনেক কিছু পরিবর্তন করে দিসে । জীবনে যে কিছু করবো না তা না, সৃষ্টিকর্তার ইচ্ছাই সব। কিন্তু একটা গোল্ডেন এর ক্ষমতা তিনি এত রাখলেন কেন বুঝিনা।

২০১৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য শুভকামনা :)
জয়তু গোল্ডেন :D


[ লেখা পড়ে কেউ বিরক্ত হয়ে থাকলে দু;খিত। ফজলুভাই নিজের দু;খ শেয়ার করলো আরকি, আর কিছুনা :) ]
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×