somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : বই পরিচিতি-১

১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : "ব্রহ্মপুত্রের পাড়ে"
লেখিকা : তসলিমা নাসরিন
বইটি পশ্চিমবঙ্গের সাহিত্যম প্রকাশনী থেকে কলকাতা বইমেলা ২০১৩'তে প্রথম প্রকাশিত হয়। অবশ্য এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এই যেমন একুশে বইমেলায় বিক্রি হচ্ছে।
লেখিকা একজন অতিবিতর্কিত এবং ইসলাম বিদ্বেষী হিসেবেই সমধিক পরিচিত। তার ব্যাপারে আমারও মূল্যায়ন তাই। কিন্তু এর বাইরেও একজন সাহিত্যিক হিসেবে তার লেখনীর উদ্দ্যেশ্য জানা নিশ্চয়ই দোষের কিছু নয়। ইতোপূর্বে তার যে বইগুলো পড়েছি তার সবগুলোতেই ইসলাম বিদ্বেষ ও যৌন সুড়সুড়ি বিদ্যমান ছিল। তবে এই বইটি কিছুটা ব্যতিক্রম! এই বইয়ের লেখিকা তসলিমা নাসরিন না হয়ে যদি হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলন হতো তাহলে উপন্যাসটি অনেক বাহবা পেত। বইটি না পড়লে হয়তো আমি জানতাম না যে তসলিমার মত একজন লেখিকার লেখা পাঠকের চোখে জল আনতে পারে!
মূলত দুই বোন যমুনা ও নুপুরের শৈশব থেকে একসাথে ব্রহ্মপুত্রের পাড়ে বেড়ে উঠা, একটি অনাকাঙ্ক্ষিত খুন করে যমুনার সন্তানসহ দেশত্যাগ, বিয়ের পর নুপুরের স্বামীসহ আমেরিকায় প্রবাসযাপন, নুপুরের একমাত্র ছেলের অকাল মৃত্যু ইত্যাদি ঘিরে উপন্যাসটির গল্প সাজানো। বইটিতে ফুটে উঠেছে ঢাকা শহরের উচ্চমধ্যবিত্ত শ্রেণীর পুরুষের গোপনে দ্বিতীয় বিয়ে ও পরকিয়া প্রেমের গল্প যা বর্তমান সমাজের বাস্তব চিত্র। ভাই কতৃক বাবার সম্পত্তির পুরোটাই জোর করে দখল করে নেয়া, অতিরিক্ত আদর আর উদাসীনতার দরুণ সন্তান কিভাবে মাদকের প্রতি আসক্ত হয় এবং মৃত্যুমুখে পতিত হয় তা সুন্দরভাবে উঠে এসেছে। যমুনা ও নুপুরের পরস্পরের প্রতি ভালবাসা, আবেগ, অনুভূতি, নানান ঘটনা যেকোনো পাঠককেই নাড়া দিবে। যমুনার পাশা নামক ছেলের সাথে সম্পর্ক ও এর পরিণতি এবং সবশেষে যমুনার নাস্তিকতা ও একপর্যায়ে সমকামিতার স্বভাব পাঠককে দারুণভাবে আঘাত করবে। আমার ব্যক্তিগত মতামত একজন লেখক/লেখিকা ব্যক্তিগত জীবনে যে চিন্তা চেতনারই অধিকারী হোক না কেন সাহিত্যিক হিসেবে তার লেখনিতে সমাজের কিছু বাস্তব চিত্র উঠে আসতে পারে নিশয়ই! সবশেষে এটুকু বলতে পারি নাস্তিকতা এবং সমকামিতার মতো স্পর্শকাতর ও নিকৃষ্ট প্রসঙ্গ এভোয়েড করলে উপন্যাসটির সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা উভয়ই বৃদ্ধি পেত!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

দিলশানা পারুলদের অযাচিত, অপার্চুনিস্টিক রুপান্তর

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২২



দিলশানা পারুল বা দিশেহারা পারুল, যাই বলি না কেন, একসময় তাহাকে আমাদেরই সহযোদ্ধা মনে করিতাম। মনে পড়ে হাসিনা পতনের বছরখানেক আগে পিনাকি ওরফে আবর্জনাকি ভট্টাচার্য যখন তাঁর একটা ভিডিও... ...বাকিটুকু পড়ুন

×