somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির মজুমদার
মানুষে মানুষে হানাহানি, রক্তপাত, দম্ভ বন্ধ হোক। মনুষত্বের বিকাশ ঘটুক ধর্ম, বর্ণ, সাদা, কালো, উচু নিচু সব নির্বিশেষে। জয় হোক মানবতার...

বর্তমান পরিস্থিতি ও প্রাষঙ্গিক ভাবনা :

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বর্তমান বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষিত নাগরিক সমাজ ও সচেতন ব্যক্তি মাত্রই খুবই উদ্ভিগ্ণ। অনেকেই ধারণা করেছিলেন বিএনপি নেতৃত্বধীন ২০ দলী্য জোটের সর্বাত্বক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবে। দৃশ্যত সে অবস্থা এখন আর নেই। সরকার(অনির্বাচিত) দমন পীড়ন, ঘুম, খুনের মাধ্যমে আতংক ছড়িয়ে, মামলা হামলা করে এবং মিডিয়া নি্যন্ত্রণের মাধ্যমে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার দিকেই এগিয়ে যাচ্ছে বলে আমার ধারণা। সারা বিশ্বের কোন ক্ষুদ্র রাষ্টও এখন আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ের বাইরে নয়, এমনকি ইচ্ছে করলেও এই বলয়ের বাইরে থাকা সম্ভবপর নয়!

২. অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার থিওরিটি নতুন নয়। যার বাস্তব উদাহরণ হলো লিবিয়া, ইরাক,তিউনিশিয়া, মিশর, সিরিয়া, চীন, জিম্বাবুয়ে ইত্যাদি। তবে সবকিছুরই একটা শেষ রয়েছে। দীর্ঘ সময় পরে হলেও একটা করুণ পরিণতি এসে সবকিছুর ইতি টেনে দেয়। যেমন লিবিয়া, ইরাক, মিশর, তিউনিশিয়া। একেকজন প্রতাপশালী শাসক যুগের পর যুগ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। যাদের শাসনামলে কেউ কল্পনাও করতে পারতো না তাদের পতন হবে, একটা করুণ অধ্যায়ের মাধ্যমে তাদের পরিসমাপ্তি ঘটবে। তারও আগে বাংলাদেশের ৭১-৭৫ শেখ মুজিবুর রহমান এর শাসনামলেও কেউ ভাবতে পারেনি এমন বর্ষিয়ান রাজনীতিক, প্রতাপশালী শাসক, একটি দেশের স্বাধীনতা আন্দোলনের নেতার করুণ পরিসমাপ্তি।

৩.
বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকান্ড, ঘুম, খুন, নৈরাজ্য, ভীতিকর পরিস্থিতি ও সবকিছুতেই ক্ষমতাসীনদের "এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোলড" অবস্থা দেখে অনেকেই হতাশায় ভোগেন এবং বলে থাকেন এদেরকে ক্ষমতাচ্যুত করা আদৌ সম্ভব নয়। বিষয়টির সাথে আমিও একমত তাদের সাথে। কারণ আন্তর্জাতিক মুরুব্বিদের মুরুব্বিয়ানা ব্যতীত শুধু আন্দোলন করে ক্ষমতাচ্যুত করা সহজ নয়। যেমন সিরিয়ার বাশার আল আসাদ। নিজ দেশের লক্ষ লক্ষ লোককে হত্যা করে দিব্বি ক্ষমতায় বসে আছে। জিম্বাবুয়ের রবার্ট মুগাবে নির্বাচনে হেরেও ক্ষমতা হস্তান্তর না করে পাছার সাথে ফেভিকল আঠা লাগিয়ে ক্ষমতার গদির সাথে নিজের পাছা আটকিয়ে রেখেছে।

৪. বর্তমান সরকার(অনির্বাচিত) ভারত, চীন, রাশিয়া আন্তর্জাতিক বলয়ের সাথে মিত্রতা করে নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রেখেছে। সেখানে যুক্ত হয়েছে খোদ জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ৫ জানুয়ারী ২০১৩ বাংলাদেশের নির্বাচনপূর্ব সময়ে জাতিসংঘের বিশেষ দূত তারানকো বান কি মুনকে বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র রক্ষার্থে ৪টি প্রস্তাবনা দিয়েছিলেন অথচ বান কি মুন আমলে নেননি। ধারণা করা হয় ভারত, চীন, রাশিয়ার প্রভাবেই মুন সাহেব বাংলাদেশ নিয়ে মাথা ঘামনো প্রয়োজন মনে করেননি।

৫. সবকিছুরই শেষ আছে এটা যেমন চিরসত্য ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিরও একটা ইতি নিশ্ছয়ই রয়েছে সেটাও তেমন সত্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেন কোন জাতির যখন নৈতিক অধঃপতন ঘটে তখন সে জাতির উপর তিনি অত্যাচারী জালিম শাসক চাপিয়ে দেন। আর শাসকের পাপের বোঝা যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ঘোটা জাতির উপর গজব নাযিল হয়। যেমনটি হয়েছিল আমাদের পূর্ববর্তীদের উপর। আমার ভয় ঠিক সেখানে। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সেদিন বেশি দূরে নয় যেদিন সমস্ত জাতির উপর কঠিন গজব আপতিত হবে, জালিমরা সমূলে ধ্বংস হবে তাদের সাথে সাথে ধ্বংস হবে একটি জাতি, একটি জাতিসত্বা। ইতিহাসের ধারাবাহিক এই ক্রান্তিকাল কখন এসে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।
হে রাব্বুল আলামীন আমরা অত্যন্ত দূর্বল জাতি। আমদেরকে তোমার শাস্তি থেকে রক্ষা করো, তোমার রহমতের চাদরে আমাদেরকে ডেকে রাখো, শুধু এই পরিয়াদটুকু করি।

ফকির মজুমদার শাহ
২৪.০৩.২০১৫
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×