বাবাকে ছুঁয়ে দেখবো বলে
সত্তুর ছুঁই ছুঁই আমার বাবাকে ছোঁয়া হয় না অনেক দিন। সেই কবে একবার যখন তার খুব অসুখ হয়েছিল। তখন বলেছিল তুই বুকে একটু হাতটা চেপে ধরে রাখ। আমি স্কুল থেকে সবেমাত্র এসেছিলাম কিচ্ছু খাওয়া হয়নি তখনও, তবুও তার বুকে হাত দিয়ে রেখেছিলাম অনেকক্ষন। বিশ্বাস করুন আমার কোনো কষ্ট হয়নি সে জন্য। পাশা-পড়শিরা জানালা দিয়ে দেখেছিল সেই দৃশ্য-আমার বাবা ব্যথায় কাতরাচ্ছেন, আমি বুকে হাত দিয়ে রেখেছি তার ব্যথা কমার আশায়।
আমাদের স্কুল আজকালকার শহরের স্কুলের মতো ছিল না। সেই সকাল ১০টায় ভাত খেয়ে বের হতাম দুই/আড়াই মাইল দুরের স্কুলের উদ্দেশ্যে আর বিকেল ৫টায় স্কুল ছুটি হলে এসে আবার ভাত খেতাম। মাঝখানে টিফিনে দুই টাকার বেলা বিস্কুট অথবা সেরকম কিছু।
সারাজীবন কষ্ট করে গেছেন, এখনও করে যাচ্ছেন। এই বয়সেও তার পরিশ্রম দেখে অবাক হয়ে হয়ে যাই। নাতনির আব্দার রক্ষা করতে এখনও তাকে বাড়ির গাছের কাঠাল, পেয়ারা, আম নিয়ে অবলীলায় চলে আসেন।
মুখোমুখি বসে খাওয়া করি। তিনি যখন খান, আমি তখন চুপি চুপি তার দিকে তাকাই। তার শরীরের প্রতিটি শিরা-উপশিরা লক্ষ করি। এ যেন পুরাকালের কোনো বটগাছের শিকড়।
আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। কিন্তু এখন আর কেন যেন দেয়াল ডিঙ্গাতে পারি না। একদিন ঠিকই পারব আমি।
কিভাবে আগলে রাখেন আমাদেরকে এইসব বাবারা।
তা না হলে ছবি দেখে কান্না আসছে কেন।
কৃতজ্ঞতা: ফোকাস বাংলা
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।