somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলীয় দালাল আর অতি উৎসাহীদের কারণে শাহবাগ আন্দোলন কি তার গতিপথ হারাবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুর্ভাগা বাঙালি জাতিতো আসলে কোনো অর্জন ধরে রাখতে পারে না। যখনি বাঙালি কোনো অর্জনের পথে ধাবিত হয় তখনই সেখানে কলঙ্কের দাগ পড়ে যায়। যদি একাত্তরের কথা বলি। সব বাঙালি যখন একাত্ম স্বাধীনতার জন্য, তখনি রাজাকারের আগমন। ফলাফল ৪২ বছরেও সে কলঙ্কমোচন হল না।
এমন একটি দাবি নিয়ে শাহবাগের আন্দোলনটি শুরু হল সবাই যখন একাত্ম দাবির প্রতি (রাজাকারের ফাঁসি) তখনি দলীয় দালালদের আগমন শুরু হয়ে গেছে। আশঙ্কা করছি এটিও না শেষ পর্যন্ত বিফলে যায়।

সেদিন একাত্তর চ্যানেলে ইন্ডিপেন্ডেটেন্টের শিক্ষক আরাফাত রহমান ও সাথে আরেকজনের তুমুল বিতর্ক; এখনি জামাতশিবির নিষিদ্ধ করতে হবে। ৭২-এর সংবিধান কার্যকর করতে হবে, বিএনপিকে আসতে হবে, ইত্যাদি, ইত্যাদিসহ আরো বহু কিছু। তখন লাইভ একজন ব্লগারের বক্তব্য ছিল এরকম ''না- এরা দুজন যেরকম বিতর্ক করলেন, আমরা একদমই এটা চাচ্ছি না। এমনকি আমরা এটাও চাচ্ছি না যে জয় বাংলা হবে, নাকি জয় বাংলাদেশ হবে। আমাদের একটাই দাবি রাজাকারের সর্বোচ্চ শাস্তি-ফাঁসি।''

তবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলে আমার ভালোই লাগবে। কারণ আমার সারা গ্রামে মধ্যে একটা মাত্র শিবির। ওর কারণে গ্রামের শান্তি শেষ। ওরে আবার সেল্টার দেয় তার চাচা আওয়ামী নেতা। আর এই দুইটা জোট হলে আম পাবলিকের কি অবস্থা হয় সেটা তো বোঝাই যায়।

আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল কি নিয়ে? রাজাকারের ফাঁসি। এটি ছিল একটি সরল দাবি। এতে কোনো রাজনীতি ছিল না। মনে হয় এ দাবিটি ছিল সবারই। কিন্তু বিভিন্ন টকশোতে আওয়ামী দালালদের বক্তব্য দেখে মনে হচ্ছে-এবার একটা সুযোগ পাইছিরে সব নিয়া নিবো। শুক্রবার শাহবাদে ব্লগার ইমরানের বক্তব্য দেখে মনে হলো বক্তব্যটি কি সে নিজে দিচ্ছে নাকি তাকে দিয়ে বলানো হচ্ছে? কারণ আশপাশে যাদেরকে দেখলাম যেমন নাসির উদ্দিন ইউসুফ, শাহরিয়ার কবির সাথে ছাত্রলীগরা। এনারা থাকবেন আর আওয়ামী স্বার্থ দেখবেন না এমনটি বিশ্বাস করা কঠিন।


দিন শেষে তো ভোটের হিসাব-নাকি? অনেকে বলছেন যে, বিএনপি কেন এ আন্দোলনে সরাসরি সমর্থন দিচ্ছে না (কিন্তু, যদি ইত্যাদি বাদ দিয়ে)। আমি বলি আওয়ামি লীগ গদগদ সেতো ভোটের হিসাবই। বিএনপি আওয়ামী লীগ ভালো করেই জানে-বিএনপি যদি গলাকেটেও সমর্থন দেয় তাহলেও আনিসুল হক, জাফর ইকবাল কিংবা শাহরিয়ার কবিররা বিএনপিকে ভোট দিবে না। তাদের জামাতের উপরই নির্ভর থাকতে হবে। আর আওয়ামী লীগও ভালো করে জানে যতই উষ্টা মারা হোক, শাহরিয়ার কবির, আনিসুল হক কিংবা ড. জাফর ইকবালরা আওয়ামী লীগকেই ভোট দিবে। এখন বিএনপি ভাবতে পারে তরুন প্রজন্ম নিয়ে। তাদের ভোট কি হবে। সম্ভবত বিএনপি এখানে দোদুল্যমান। এই তরুণ প্রজন্মের কয় ভাগের ভোট তারা পাবে কিন্তু জামাতের তো ৭% ভোট নিশ্চিত। কিন্তু আমার মনে হয় বিএনপি ভুল করে ফেলেছে।

শাহবাগ আন্দোলনকারীদের কাছে আমার অনুরোধ থাকবে-আপনারা একটি দাবি আদায়ের পর আরেকটি দাবি সামনে নিয়ে আসুন। একসাথে অনেকগুলো দাবি জানালে এখানে রাজনীতি ঢুকবে। অলরেডি ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। আওয়ামী দালালদের মাধ্যমে এটি আওয়ামীকরণ হতে বেশি সময় নিবে না।

ব্লগিং নিয়ে একটি কথা।
আমার এক সময় মনে হতো এখনো হয় ব্লগ জিনিসটাকে বাণিজ্যিকিকরণ না করলেই মনে হয় ভালো হয়। যেমন ব্লগিং জিনিসটা এতদিন ছিল সরকার, রাজনীতি, প্রশাসন, সামরিক বাহিনীর আড়ালে, কিন্তু এটি এখন সবার নজরে চলে আসবে। বিশেষ করে বিভিন্ন ক্রাইসিসের সময় যেমন তত্ত্বাবধায়ক আমলে ঢাকা ভার্সিটির সহিংসতা বা বিডিআর নিয়ে ব্লগে ব্লগাররা যেভাবে স্বাধীন মত প্রকাশ করতে পেরেছিল ভবিষ্যতে তা আর সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে।

সোনা ব্লগ বন্ধ।
ভবিষ্যতে কোো সরকারের বিরুদ্ধে গেলে সামু যে বন্ধ করে দেওয়া হবে না এর গ্যারান্টি কি?



৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×