somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপিরাইট (Copyright) এর টুকিটাকি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


★কপিরাইটে সুরক্ষার বিষয়বস্তু কোনগুলো?

→বই/ পাণ্ডুলিপি/ সংগীত/ চলচ্চিত্র বা নাটক অঙ্গনের কাজ/ চিত্রাঙ্কন/ ছবি/ ভাস্কর্য/ নকশা/ শৈল্পিক কর্ম ইত্যাদি।

★কোন কোন বিষয়গুলো কপিরাইটের আওতাভুক্ত নয়?

→ধারণা/প্রক্রিয়া/পদ্ধতি এবং অদৃশ্য যে কোন কাজ। যেমন- কেউ এমন একটি চিন্তা করল যা আগে কেউ করেনি, কিন্তু মনে মনে। সে কপিরাইট সুবিধা পাবে না।

★অধিকারের সুস্পষ্ট তিনটি দিক : অধিকারের স্বীকৃতি, সুরক্ষা ও আদায়। একটি কর্ম সৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা জন্মগত অধিকারের ভিত্তিতে স্বীকৃত হয়ে যায়।

★আমাদের আইনে কপিরাইট -
যে কোন ধরণের পাইরেসি কপিরাইটের লঙ্ঘন। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন, ২০০০ যা ২০০৫ এ সংশোধিত হয়, তথ্য মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। কপিরাইট সুরক্ষা সত্ত্বাধিকারী ব্যক্তির মৃত্যুর ৬০ বছর পর পর্যন্ত বলবৎ থাকে।
কপিরাইট আইনের (২০০০) ১৯ নং ধারায় বলা হয়েছে, ‘কোন কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ বৈধ হইবে না, যদি তাহার স্বত্ব প্রদানকারী বা তাহার নিকট যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা স্বাক্ষরিত না হয়।'

★কপিরাইট আইনের ধারা ৮২ ও ৮৩ অনুযায়ী, কপিরাইটের মালিকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কর্মের চুরি, নকল, মুদ্রণ, পুনঃমুদ্রণ, অনুবাদ, প্রকাশ, পুনঃপ্রকাশ, পুনরুৎপাদন, অভিযোজন, প্রচার, সম্প্রচার, প্রদর্শন, রেকর্ডিং ও ভাড়া বা অধিকার লঙ্ঘন করলে আইনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং জরিমানা হিসেবে ৩ লাখ টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে।
সুতরাং আইন অনুযায়ী, যাঁরা কোনো লেখক বা প্রকাশকের কপিরাইট করা বই পিডিএফ আকারে অনলাইনে প্রকাশ করেন তাঁরাও অভিযুক্ত হিসেবে গণ্য হবেন।

★কপিরাইট আইনের আওতায় দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই মামলা করা যায়। নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণের জন্য জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা করতে হবে। ফৌজদারি মামলা করা যাবে দায়রা জজ আদালতে। মামলা নিয়ে হাইকোর্টে আপিল করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে কপিরাইট বোর্ডে আপিল করারও বিধান আছে।

★কপিরাইট সুরক্ষা পেতে করণীয় কি?

→কপিরাইট সুরক্ষা পেতে কিংবা লাইসেন্স গ্রহণ করতে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হয়, যথার্থ অর্থ/ ফী জমা দিতে হয়। অতঃপর সুরক্ষা প্রক্রিয়া যাত্রা শুরু করে।

★কপিরাইট অফিস জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁও, ঢাকা এ অবস্থিত। কপিরাইট অফিসের সাথে ই-মেইল : [email protected], ওয়েবসাইট : http://www.copyrightoffice.gov.bd; Facebook ID : http://www.facebook.com/copyrightoffice;
ফোন : ০২-৯১১৯৬৩২,
ফ্যাক্স : ৮১৪৪৮৯৫;
Helpline : ০১৫১১-৪৪০০৪৪ মারফৎ যোগাযোগ করা যায়।
হেল্পডেস্ক ও হেল্পলাইনটি অফিস চলাকালে সর্বক্ষণ উন্মুক্ত থাকে।

★কপিরাইট সংক্রান্ত আন্তর্জাতিক আইন - WTO Convention/ Paris Convention/ Berne Convention।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×