somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কথোকপথন.....

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ মেয়ে, তোমার নাম কি ?

-: আমার নাম দিয়ে আপনার কি কাম ?



(ঐ ছেরি, এত কস ক্যান ? যেটা জিগাইছি সেটার উত্তর দে)



-: না মানে..... এমনি !

-: না মানে..... এমনি ? এমনি মানে কি ? আমি প্রায় সময় খেয়াল করি আমি ছাদে উঠলে আপনি আমার দিকে হা করে তাকিয়ে থাকেন ! আপনার জ্বালায় আমি ছাদে পর্যন্ত উঠতে পারি না । আপনাদের মত ছেলেদের আমি খুব ভাল করেই চিনি !

প্রথম দিন বলবেন- হাই !

দ্বিতীয় দিন- নাম্বারটা চাই !

তৃতীয় দিন- ভালবাসি তোমায় ! যত্তসব !



(ও খোদা ! এ মাইয়্যা কয় কি ? গত ছয় মাস ধরে নাকের আগায় আগায় ঘুরতেছে । কোনদিন তো কথাও বলি নাই ! আজ প্রথম বারের মত কথা বলতে গিয়েই এই ব্যবহার ! ধুর, কি দরকার ছিল গায়ে পড়ে গিয়ে কথা বলার ? ভাগ্যটাই খারাপ আমার ! এর সামনে আর বেশিক্ষণ থাকা যাবে নাহ ! মুখ লুকিয়ে কিভাবে পালিয়ে বাঁচা যায় সেটা ভাবছি, এমন সময় সে বলে উঠল-)



-: By the way, আমার নাম পিয়া ! আপনার নাম কি ?



(কোন সুন্দরী তার নাম বললে খানিকক্ষণ তার নামের প্রশংসা করতে হয়- এটাই নিয়ম । কিন্তু এ মাইয়া প্রথমেই যে বাঁশ দিল, তাতে প্রশংসা করার আর মুড় নাই !)



-: নীল । আমার নাম নীল ।

-: হি হি হি ! আমার এক বান্ধবীর নাম নীলা !



(আশ্চার্য ! তার বান্ধবী একটা মেয়ে আর একটা মেয়ের নাম নীলা হতেই পারে । এখানে হাসার কি হল ?)



-: না মানে... আমার নাম নিলয় । নিলয় থেকে সংক্ষিপ্তরূপ নীল !

-: নিলয়.....? হা হা হা ! আমার এক কাজিন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়ে । তার নাম নিলয় !! আপনার তো দেখি পুরাই মেয়েদের নাম !



(নিলয় মেয়েদের নাম ?? জীবনে এ কথা প্রথম বারের মত কেউ আমাকে বলল ! এ মেয়েকে এখন মজায় পাইছে ! এখন আমি যদি বলি আমার নাম আলবার্ট আইনস্টাইন, আমি ড্যাম শিউর যে এ মেয়ে তখন বলে উঠবে- হো হো হো ! আমার ছোট খালার নাম তো আলবার্ট আইনস্টাইন ! যাগ্গে ! সে রিক্স আর নিলাম না । হাসুক । যত খুশি হাসুক । তাতে আমার কি আসে যায় ?)



:- ও আচ্ছা ! কি আর করব বল ? আম্মায় আব্বায় রাখছে । তখন ছোট ছিলাম তো, তাই বুঝতে পারি নি এটা ছেলেদের নাকি মেয়েদের নাম !!

:- হুম । সেটাই ! আচ্ছা, আপনি যদি আপনার নাম রাখার সুযোগ পেতেন তবে কি রাখতেন ?



(এ মেয়ে তো দেখি পিতির পিতির অনেক কথা কয় ! তাইলে প্রথমে এমন বাঁশ দিল ক্যান ?)



-: উইলিয়াম শেক্সপিয়ার !

-: হা হা হা ! খারাপ হত না । তবে নীল নামটাও খারাপ না ।



মেয়েরা সাধারণ ছেলেদের নামের প্রশংসা করে না । কিন্তু এ মেয়ে তো দেখি তাও করে ফেলল । এখন যদি তারে একটু পাম্প না দিই তবে সেটা একটু খারাপ দেখায়)



-: তোমার নামটাও খারাপ না । পিয়া ! অনেক সুন্দর একটা নাম । আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের সাথে পিয়া নামে একটা মেয়ে ছিল । এত্ত সুন্দর ! বলার বাইরে ! আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি দেখি নি ! মিস ইউনিভার্সও তার কাছে হার মানবে ! কিন্তু সমস্যা হল- মেয়েটা হিন্দু ছিল ! পিয়া রানী পাল ! নইলে নির্ঘাত তার সাথে প্রেমে করতাম !



(মেয়েরা নাকি কখনোই তার সামনে অন্য মেয়ের প্রশংসা সহ্য করতে পারে না । পরীক্ষামূলক বাঁশ)



-: অনেক সুন্দর ছিল বুঝি ?

-: হুম । অনেক.....



(মেয়ের মন খারাপ হয়ে গেছে । যাক, ডোজ তাহলে জায়গামত পড়ছে)



-: তুমিও অবশ্য কম সুন্দর না !



(পাম্প ! পাম্প !! পাম্প !!!)



-: থ্যাংকস ।



(মেয়ের মুখে হাসি ফুটছে । আরেকবার বাঁশ দিব কিনা ভাবতেছি । না থাক । বেশি দিলে আবার মাইন্ড খাইতে পারে ! মেয়েও চুপ । আমিও চুপ । কারো মুখে কোন কথা নাই । একবার ভাবলাম জিজ্ঞাসা করি- প্রথমে এমন করলে কেন ? পরে ভাবলাম- থাক । কি দরকার ? সব কারণ জানতে হয় না । মেয়েই আবার শুরু করল-)



-: আপনি এখন নিয়মিত ছাদে আসেন না কেন ?



(হায় আল্লাহ ! কয় কি এ মাইয়্যা ? আমি যে এখন রেগুলার ছাদে আসি না সেটা তো আমি নিজেও জানি না ! এ মাইয়া এসব খেয়াল করে নাকি ?)



-: কই আসি তো !

-: না । আগের মত আসেন না । আগে প্রতিদিন বিকেলে ছাদে উঠলে আপনাকে দেখতাম । কিন্তু গত দুই সপ্তাহ দেখি নাহ !

-: ও আচ্ছা ! আসলে আগে বিকেলে বাসায় থাকতাম । এখন থাকি না । জিমে যাই ।

-: জিম ? আপনি ? হা হা হা ! এমনিতেই তো স্বাস্থ্যমন্ত্রী ! জিমে গিয়ে কি করবেন ?



(এ মেয়ে এত হাসে ক্যান ? হাসুনি গোটা খাইছে নাকি ? সেই তখন থেকে হাসতেছে । যত্তসব)



-: মাইন্ড করলেন নাকি ?

-: না তো ! মাইন্ড অনেক দামি জিনিস । এত দামি জিনিস আমি খাই না । হজম হয় না !



(আমার ফেবারেট ডায়ালগ !)



-: ওহ ! সেটাই ভাল ! আপনার ফেসবুক আইডিটা দেন তো ?



(ওরে বাবা ! ডিরেক্ট একশন ! জটিল মেয়ে)



-: আমি তো ফেসবুক ইউজ করি না !

-: কি বলেন ? আপনি ফেসবুক ইউজ করেন না ? কোন যুগে বাস করেন আপনি ?



(মেয়ে, তুমি কি নিজেকে ইসমাট ভাব ? তাইলে মনে রাইখো- আমি হইলাম উভার ইসমাট !)



-: আসলে ফেসবুক খুব কমন হয়ে গেছে ইদানীং ! এত কমন জিনিস ইউজ করতে ভাল লাগে না আমার । আমি সব সময় ইউনিক টাইপ জিনিস খুঁজি । আমি টুইটার ইউজ করি !



(পার্ট লইছি ! পুরাই পার্ট!!)



-: নাহ ! আসলে টুইটার অনেক হার্ড ! কিছুই বুঝি না ।

-: হুম সেটাই ! সবাই টুইটার ইউজ করতে পারে না । টুইট করার জন্য এক্সটা কোয়ালিফিকেশনের দরকার হয় ! সবার সেটা থাকে না !!



(সুন্দরী, তুমি প্রথমে আমাকে বাঁশ দিছিলা ! বাঁশ কিন্তু আমিও দিতে জানি- মনে রাখবা)



-: কি ভাবে টুইটার ইউজ করতে হয় সেটা আমাকে শেখাবেন ?

-: আমি তো ফ্রি কোন কিছু কাউকে শিখাই না ! এর জন্যে তো চার্জ দিতে হবে !!

-: আপনি এত হিংসুক কেন ?

-: আমি হিংসুক না ! আমি হলাম বাস্তববাদী । তুমি চারপাশে একটু তাকিয়ে দেখ । আজকাল কি কোন কিছু ফ্রি আছে ?

-: হয়েছে । হয়েছে । থাক । আর লেকচার দিতে হবে না । যান, দেবনে.... শিখাবেন তো ?

-: হুম । শিখাবো !



(এমন সময় ছাদে একটা পিচ্ছি এল । কি জানি বলল ওকে)



-: আম্মায় ডাকছে । এখন যাই । পরে কথা হবে ।

-: ঠিক আছে । যাও !

-: ভাল থাকবেন ।

-: হুম । তুমিও ।

-: বাই ।

-: বিদায় !







(মেয়ে, যে কথাটি তোমাকে বলা হয় নি- পরে আর কথা বলার সুযোগ তুমি আর পাবে না ! বাসা চেইন্জ্ঞ করা হয়েছে । জিনিসপত্র ট্রান্সফার চলছে । কাল বিকেল কিংবা পরশু সকালে চলে যাব । জীবনে হয়ত আর কোনদিন দেখাও হবে না । কোন দিন বলাও হবে না- মেয়ে, তোমাকে ভেবে অনেক কবিতা লিখেছিলাম । দেখেছিলাম অনেক স্বপ্নও ! থাক । সব কথা সব সময় বলতে হয় না । শুধু বলব- ভালো থেকো তুমি ।)

৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×