ব্যাচেলর কাব্য
আমরা ব্যাচেলররা একটা ভুল হারমেশাই করি ! বাড়িওয়ালার সুন্দরী মেয়েটির প্রেমে পড়ি ! কিন্তু সেটা তাকে বলতে ভয় পাই ! কারণ তার আব্বা যদি জানতে পারে তবে বিনা নোটিশে যেকোন মূহুর্তে বাসা ছাড়তে হতে পারে ! তেমনই ক্রাশ খাওয়া এক যুবকের গল্প এটা !
1.
সিঁড়ির মুখে তোমার সাথে
প্রথম হয়েছিল দেখা ।
সেদিন থেকে আমার আমি
নইতো আর একা !
2.
তারপর থেকে তোমার সাথে
দেখা হত রোজ ।
দুদিন দেখা না হলে
নিতেও নাকি খোঁজ !
3.
একদিন তুমি আছাড় খেলে
পায়ে জড়িয়ে লতা !
হাতটি ধরে তুলেছিলাম
প্রথম হয়েছিল কথা ।
4.
মিষ্টি হেসে বল যখন,
কেমন আছ তুমি ?
কি জবাব দেব তোমায়-
ভেবে পাইনা আমি !
5.
তোমার সামনে পড়লে আমার
বুকে করে ধুপধাপ !
কিন্তু সেটা মুখে বললে
হবে ভীষণ পাপ ।
6.
তোমার বাপে শুনলে আমায়
করবে ঘর ছাড়া !
এই ভয়ে হয়না আমার
তোমার পথটি মাড়া !
7.
দূর থেকে দেখে তোমায়
দীর্ঘ শ্বাস ছাড়ি ।
তবুও আমার হয়না দেয়া
তোমার সঙ্গে আড়ি ।
8.
তুমি সামনে এলে হার্ট
বিট করে মিস ।
কেমনে তোমায় বলি
দিতে চাই একটা কিস !
9.
কষ্ট করে চেপে যাই
বুকের কথা যত ।
আমারও একদিন পয়সা হবে
তোমার বাপের মত !
10.
সেদিন আমি বলব তোমায়
জমানো কথা শত ।
চুপটি করে শুনবে তুমি
লক্ষী মেয়ের মত ।
11.
নাকি এসব রয়ে যাবে
শুধুই আশা হয়ে ?
দুদিন পরেই ভুলবে আমায়
নতুন কেউ পেয়ে ?
12.
একটা কথা মনে রেখো
ওগো মিষ্টি মেয়ে.....
একটা ছেলেও পাবেনা তুমি
ভাল আমার চেয়ে !
13.
যদি পারো চেয়ে থেকো
আমার ফেরার পথ !
আসবো ফিরে রাজার বেশে
এই করলাম শপথ !
14.
মুছবো তোমার চোখের পানি
কষ্ট হতাশা যত....
আজীবন বাসবো ভাল
প্রথম দিনটির মত ।
(বিঃদ্রঃ এটা কেউ লেখকের জীবনের সাথে মেলাতে যাবেন না ! লেখক অনেক ভাল ছেলে !)
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।