somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু বন্ধুতা....

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে তার মাঝে সবচেয়ে মজার, সবচেয় জটিল, সবচেয়ে বিষ্ময়কর সম্পর্ক হল বন্ধুত্ব.....

বন্ধুত্বের সঠিক ডেফিনেশনটা আমার ঠিক জানা নেই । অনেকের কাছে বন্ধুই তার জীবন, আবার অনেকের জীবনই নেয় তার বন্ধু !
এমন বৈপরীত্ব সম্ভবত পৃথিবীর আর কোন সম্পর্কেই দেখা যায় না !

মন খারাপ ? ভাল করার জন্য বন্ধু আছে !
মন ভাল ? ফূর্তি করার জন্য বন্ধু আছে !
ক্ষিধা লাগছে ? খাওয়াবে বন্ধুরা !
পেট ভরা ? খোঁচাবে বন্ধুরা!
কেউ পিটাতে আসছে ? বন্ধুরা থাকতে কিসের টেনশন ?
কারো ঠ্যাং ভাঙ্গতে হবে ? বন্ধুরা তাহলে আর আছে কিজন্যে ?
ক্লাস ফাঁকি দেবে ? প্রক্সি দেবে বন্ধু !
নোট লাগবে ? আরেহ ! বন্ধুর খাতা আছে না ?
সামনে ফাংশান ! ভালো শার্ট নেই ? নো টেনশন । বন্ধুর অনেক ভালো ভালো শার্ট আছে !!
কোন সেলিব্রেশান ? বন্ধুরামিলে হৈ চৈ পার্টি !
গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন । টাকা শেষ ? বন্ধুর মোবাইল আছে না !
গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং এ যাবেন ? পাহারা দেবে বন্ধুরা !
কোন মেয়েকে পছন্দ হয়েছে । পটাবেন ? বন্ধুরা ছাড়া সেটা প্রায় অসম্ভবই বলা যায় !
কাউকে ইমপ্রেস করা দরকার ? জ্যাকেট, সানগ্লাস, বাইক সবই বন্ধুদের কাছ থেকে নিয়ে নিন !
অ্যাডভেন্ঞ্চার ? সঙ্গী বন্ধুরা ।
রিক্স ? সাথী বন্ধুরা ।
ভাল কোন উদ্যোগ নিয়েছেন ? পাশে বন্ধুদের পাবেন ।
জীবনের প্রথম সিগারেটটাও নিশ্চয় বন্ধুদের জোরাজুরিতেই খাওয়া !

বন্ধুদের কারণেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে । আবার এই বন্ধুরাই পারে ধ্বংসের শেষ প্রান্ত থেকে আপনাকে তুলে আনতে !

অনেক জটিল সমীকরণের সমষ্টি হল এ বন্ধুত্ব ! তাই তো একে কোন নিদিষ্টি ডেফিনেশনে ফেলা যায় না ।

এ তো গেল ছেলেয়-ছেলেয় বন্ধুত্বের কথা ! পৃথিবীর আরেক রহস্যময় সম্পর্ক হল ছেলেয়-মেয়েয় বন্ধুত্ব !

একটি ছেলে ও একটি মেয়ের মাঝে কখনোই শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না- এটি একটি বহুল বিতর্কিত প্রবাদ কিন্তু পরীক্ষীত সত্য । শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রেই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ না । কেউ একজন একটুখানি এগিয়ে এসে ক্রাশ খাবেই (বেশিরভাগ ক্ষেত্র ছেলেরাই এ ভূলটা করে থাকে) !
এবং এর চেয়েও আশ্চার্যের বিষয় হচ্ছে- ছেলে/মেয়ে যে ই ক্রাশ খাক না কেন, অপর জনের কাছে সেটা প্রকাশ করবে না যদি 'না' করে বন্ধুত্বটাই ভেঙ্গে দেয় এই ভয়ে !
একের পর এক সেক্রিফাইস করে যাবে, পাহাড় সমান কষ্ট নিজের ছোট্ট বুকটাতে চেপে রাখবে, তারপরও প্রিয় বন্ধুটাকে কিছু বলবে না !

পৃথিবীর আর কোন সম্পর্কে কি এমনটা দেখা যায় ?

তবে সবার কাছে "বন্ধুত্ব" নামক এই রহস্যময় সম্পর্কটা কিন্তু একই জিনিস মিন করে না ! কেউ এটাকে উপরে উঠার সিঁড়ি ভাবে, আরো কারো কাছে ত্যাগের অপর নামই বন্ধুত্ব !

তবে আমার কাছে বন্ধু হল হৃদয়ের কাছাকাছি বাস করা এমন এক আপন জন- যাকে ইচ্ছামত পঁচানো যায় ! প্রয়োজন অনুসারে বেঁচে খাওয়া যায় ! মন খারাপ থাকলে প্রাণখুলে গালিগালাজ করা যায় ! হাত নিশফিশ করলে ইচ্ছামত পেটানো যায় ! কষ্ট লাগলে যাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা যায় ! আনন্দের সংবাদে যার সাথে কোমর ঢুলিয়ে নাচা যায় ! যার কারণে সকল আপদে জড়ানো কিংবা সকল বিপদে যাকে পাশে পাওয়া যায়- আমার কাছে সেই হল বন্ধু !!

এ জন্যই তো তপু ভাই গেয়েছেন-

পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক !
সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক !
তোরা ছিলি, তোরা আছিস, জানিই তোরাই থাকবি....
বন্ধু বোঝে আমাকে....
বন্ধু আছে.... আর কি লাগে....???

আসলেই একজন প্রকৃত বন্ধু থাকলে আর কিছুই লাগে না ।
শুদ্ধ বন্ধুত্ব চিরভাস্বর হয়ে থাকুক ।
জয়তু বন্ধুতা......

(২০১২ সালের এক বিষণ্ন অপরাহ্নে স্মৃতি হাতড়াতে হাতড়াতে লেখা । আজ বন্ধু দিবস উপলক্ষে রিপোস্ট করলাম ।)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×