somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বদানুবাদ ও বঙ্গবন্ধু

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিফোন অপারেটর রবির একটা নিজস্ব স্যোশাল নেটওয়ার্কিং সার্ভিস আছে । এটা 'রবি সার্কেল' নামে পরিচিত ।
মাঝে মাঝে ব্যালেন্স না থাকলে কিংবা একাউন্টের টাকা খরচ করতে না চাইলে অথবা কোন একটা খবর একসাথে বহুজনকে পাঠাতে চাইলে 'সার্কেল' সার্ভিসটা কাজে লাগে । আর যেহেতু ফ্রি সার্ভিস তাই রেজিঃস্টেশন করে রাখতে তো আর সমস্যা নাই- এমন ভাবনা থেকেই সার্কেলে আছি আমি ।

কাল রাত ১ টার দিকে জনৈকা সার্কেল ইউজারের একটা সাউট পাই । সাউট টা ছিল এইরকম- বঙ্গবন্ধু তো যুদ্ধই করে নাই ! যুদ্ধের পুরোটা সময় পাকিস্তানে ছিল । তাকে জাতির পিতা কেন বলা হয় ? এরচেয়ে বরং জিয়াউর রহমানই বেস্ট ! তিনি স্বাধীনতার ঘোষক, তিনি মুক্তিযোদ্ধা, তিনিই জাতির পিতা !

রাত তখন ১ টা ! গভীর রাতে জাগ্রত এই লুল ললনার সাথে লুলামি করার লোভ সামলাতে পারলাম না ! তাই তাকে পোক করলাম- বাহ ! আপনার তো অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা ! বিষয়টা তো কখনো এইভাবে চিন্তা করি নাই !

তিনি নিশ্চুপ । শাহভাগ আন্দোলনের সময় ছাত্রীশিবিরের এই অন্ধভক্তের সাথে ব্যাপক ঝগড়া হয়েছিল । আজ হঠাত্‍ করে আমি তার প্রশংসা শুরু করেছি । তাই বোধহয় সাতে পাঁচে বারো মিলাতে পারছেন না !

তাকে নিশ্চুপ দেখে আমি আবারও পোক করলাম- আপনার আই কিউ লেভেলটাও অসাধারণ । জেনারেল নলেজটাও খারাপ না । থ্যাংকস আমার চোখ খুলে দেয়ার জন্য । আচ্ছা, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি ?

এত্তগুলা প্রশংসা করায় মেয়ে খুশিতে গদ গদ ! তার প্রথম রিপ্লে পাওয়া গেল- ওয়েলকাম । কি প্রশ্ন করতে চান, করেন ।

আমিঃ আচ্ছা, আপনি কি জানেন, তাজমহল কে তৈরি করেছিল ?

তিনিঃ কেন, এর উত্তর আপনি জানেন না ? এটা তো খুব সহজ প্রশ্ন । কিং শাহাজান ।

আমিঃ আপনি কি সিউর কিং শাহাজানই তাজমহল তৈরি করেছিলেন ?

তিনিঃ অবশ্যই ! টু হান্ড্রেট পার্সেন্ট !

আমিঃ কিন্তু আমি তো জানতাম, ২০ হাজার শ্রমিক টানা ২২ বছর কঠোর পরিশ্রম করে তাজমহল তৈরি করেছিলেন ! কিং শাহাজান নিজ হাতে কোন দিন একটা ইট আলগিয়েছেন বলেও তো শুনি নাই । তাহলে কিং কিভাবে তাজমহল তৈরি করলেন ?

বেচারি নিশ্চুপ বেশ কিছুক্ষণ । হয়ত ভাবেন নাই আমি এমন প্রশ্ন করবো, হয়ত আমার প্রশ্নের যুত্‍সই জবাব খুঁজছেন !

বেশ কিছুক্ষণ পর তিনি রিপ্লে দিলেন- দেখুন, শ্রমিকরা এটা তৈরি করেছিলেন ঠিকই । কিন্তু এটা তৈরির পরিকল্পনাকারী ছিল শাহজান, তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন শাহজান । তার নির্দেশ ছাড়া তাজমহল তৈরি করা সম্ভব হত না । তাই এর নির্মাতা হিসেবে শ্রমিকদের নয়, শাহজানের নাম বলা হয় !

এরকম একটা জবাবেরই অপেক্ষায় ছিলাম আমি । সাথে সাথে রিপ্লে দিলাম- আমি আগেই বলেছিলাম আপনি খুব বুদ্ধিমান ! মেইন পয়েন্টা ঠিকই ধরতে পেরেছেন । আর আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, কেন বঙ্গবন্ধু জাতির পিতা ? কারণটা তো আপনিই বললেন- শ্রমিকদের নয়, নির্দেশদাতার নামই ইতিহাসে লেখা হয় ।

বেচারী আবারও নিশ্চুপ ! বেশ খানিকক্ষণ পর আবার রিপ্লে আসল- আপনার মত আওয়ামিলীগের দালালের সার্কেল লিস্টে আমি থাকতে চাই না ! ভাল থাকবেন । গুড বাই !

খানিক বাদেই কনফর্মেশান মেসেজ আসল- Samanata is no longer in your circle.

এবার আমিও তারে XJOIN মেরে দিয়ে ঘুমাতে গেলাম । ঘড়িতে তখন প্রায় ২ টা !

বিঃদ্রঃ রবি সার্কেলে 'স্ট্যাটাস' সাউট নামে পরিচিত । ইনবক্স পরিচিত 'পোক' নাম । ফেসবুকের পোক অপসনের সাথে সার্কেলের পোকের কোন মিল নেই । আর সার্কেলে 'আনফ্রেন্ড' পরিচিত 'এক্সজয়েন' নামে !
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×