
ওহে বাঙালী তোমার অহং, শুনে যাও দিয়ে মন।
যখনই তোমার দেশীয় আইডল তোমায় করে তুলনা,
অন্য কোন বিদেশী মনের সাথে, তখনই তোমার আঁতে লাগে গা।
তাইতো তুমি ঠিক থাকতে পারনা, যা বুঝাও তোমার ব্যবহারে।
তুমি হি্ংস্র, তুমি অপ্রতিরোধ্য যখনই তোমার কেউ করে খারাপ,
সেই তুমি আবার নম্র, ভদ্র, অমায়িক যখন তোমায় কেউ দেয় ভাত।
দেশীয় আইডলে কেন নেই তোমার বিশ্বাস, যে বিদেশে গিয়ে ফেলেনা নিঃশ্বাস?
কিছু সভ্য দেখাতে গিয়ে হয়ে গেল সে অসভ্য?
তাহলে তুমি কেন মুখের ফেনা তুলতে, বলতে তাদের উন্নত সভ্য?
কোথায় তোমার অহং থাকে যখন না জেনেই নিজেকে কর শ্রাদ্ধ্য?
তোমার উপর কেউ চালায় গুলি, কেউ বা ভাংগে তোমার কোমরের হাড়,
কোথায় তুমি তখন থাক, নাকি মুখ চলে না আর?
তোমার হাড় ভাঙুনি টাকা দিয়ে তারা খেলে কেসিনো, কার বাড়িতে কয়টা দাসি গিয়ে একবার দেখে নিও।
তুমি হালা কামলা, এটা বলেই তোমার দেশটা ওরা সামলায়।
বর্ডারে কে রেখেছে কখনো চোখ? দেখেছে কেউ দাদা-দিদিরা কিভাবে করেছে তোমাদের চুপ?
নাও সব হিরোইন গাঁজা, আমায় বানাও সব প্রজার রাজা।
দেখি কেমনে লাগে তোমার আঁতে আর গা, আছে আমার রাজা প্রজা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

