
আমার দেশ বাংলাদেশ, পরিচয় দিতে আমি করিনা কুন্ঠাবোদ
কারণ এই আমার সোনার দেশ, যেখানে ছয় ঋতু এসে করেছে সুজলা সুফলা।
আমার দেশের হাজারো এতিহ্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, যা করেছে আমার দেশকে মহান।
কিসের কমতি আমার? শস্য গোলাভরা, মাঠে ধানছড়া, আর গাছে পাখির মেলা,
আমার ভাইয়ের সাহস? সেতো বুকভরা, আকাশ পাড়া যা দেখেনি বসুন্ধরা।
বায়ান্নার ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমার অহংকার, আমার মায়ের অর্জন।
হ্যাঁ, এমনই করে আমি আমার লাল-সবুজকে নিয়ে অহংকার করি। কিন্তু আমার সেই অর্জন কারা যেন ছিনিয়ে নিতে চায়। কিন্তু তারাও আমার এই মায়ের বুকেই থাকে। আমার মা ওদের সব কিছু দিয়ে আগলে রাখে। কিন্তু বেঈমান তো আর ভালবাসার মর্ম বুজেনা।

ওরা সব পশুর দল, করে হানাহানি, আমার মায়ের কত স্বপ্ন করে আহাজারী
মেরেছে ওরা কত মানুষ,করেনি করুণা কভু।
কুকর্ম করেছে যত, করেনি লজ্জা কভু।
তাও নিলজ্জের মত ওরা নিয়েছে প্রাণ আমার ভাই সাগর-রুনির।
ওদের অত্যাচার থেকে বাচাঁর জন্য বিশ্বজিৎ করেছিল আত্মচিৎকার
ছাড়েনি ওরা আমার বোন তনুর ইজ্জত, তনুর মত কত জনকে ওরা মেরেছে অকাতরে।
কে পেয়েছে ছাড়া এই নরপশুদের থেকে? তা নেই আমার জানা।
হিংস্র বাঘের থাবা থেকে পালাতে পারে হরিণ, কিন্তু বর্বর পশুরা রক্ত চুষে হয় অমলীন।
এই বর্বর হানারা পালে কিছু কুকুর, যারা সময়ে সময়ে করে খেকুর খেকুর।
এই কুকুরেরা খুঁজে শুধু ইস্যু, চুন থেকে পান খসলেই মানুষের সামনে করে দেয় হিসু।
অথচ এরাও খায় হানাদের হাতে দুনা, মাঝে মাঝে হয় ভুনা ভুনা।

আমার দেশের বুদ্বিজীবিরা সব অসহায়, কথা বললেই খায় মার।
আবরারের হত্যাকারীদের ধরতে লাগে ৩ সপ্তাহ, আর মুখ খুললেই লাগে হাতে হাতকড়া।
কতজন হল গুম, থানায় গেলে বলে তুলে নিব ছাল।

আমি আজ অসহায়, পাশে নাই আমার কেউ।
আমার মা বসে কাঁদে আমার দিকে চেয়ে, আমার সবকিছু নিল লুটে আমার কিছু ভাই।
আমি আর আমার মা আজ অসহায়।





অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

