somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস প্রতিযোগিতা শুরু

০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিটি ফাউন্ডেশন এবং ডি.নেটের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয় মার্চ ২১, ২০১০ তারিখে জাতীয় প্রেসক্লাবে। ২০০৯ সালে আয়োজিত প্রথম সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস প্রতিযোগিতার মত এবারও এটি এ বছরের সবচেয়ে আলোচিত প্রতিযোগিতা হিসেবে গণ্য হবে বলে আশা করা যায়৷

এই প্রতিযোগিতার একটি অন্যতম উদ্দেশ্য হল বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের মাধ্যমে ভবিষ্যত নেতৃত্ব তৈরী করার সুযোগ তৈরী করে দেয়া৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে ছাত্র-ছাত্রীরা তাদের অর্জিত জ্ঞানকে বাস্তবক্ষেত্রে ব্যবহারের একটি সুযোগ পাবে৷ প্রতিযোগিতাটি প্রাথমিক বাছাই পর্ব, সেমিফাইনাল রাউন্ড এবং ফাইনাল রাউন্ড এই তিনটি পর্বে বিভক্ত থাকবে৷

বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকতে হবে৷ বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুজন আইটি এবং দুজন ব্যবসা প্রশাসনের ছাত্র এবং একজন ফ্যাকাল্টি মেম্বার এর সমন্বয়ে এই দল গঠন করতে হবে৷ প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে পাঁচ হাজার ইউএস ডলার এবং প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাবে যথাক্রমে দুই হাজার এবং এক হাজার ইউএস ডলার৷ প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগামী এপ্রিল ২৫, ২০১০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে৷

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করুন http://ficc.dnet.org.bd । ইমেইলের মাধ্যমেও প্রতিযোগিতা সম্পর্কে জানা যাবে৷ বিস্তারিত জানতে ইমেল করুন [email protected] । উল্লেখ্য সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ২০০৯ সালে প্রথম বারের মত বাংলাদেশে এধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় যেখানে ২০ টি বিশ্ববিদ্যলয় থেকে ৫৪ টি দল অংশ নিয়েছিল৷ প্রথম সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব)৷ প্রথম এবং দ্বিতীয় রানার আপ হয়েছিল যথাক্রমে শাহাজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৷
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×