somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফারহা মৌরিন মৌ
বাচিক শিল্পি,লেখিকা,সম্পাদক লেখাদূত(দুই বাংলার সাহিত্য পত্রিকা)বাচিক ও কবি(ঝিঙে ফুল পত্রিকা-দুই বাংলা)বাচিক ও কবি(বাংলারলেখা সাহিত্য ম্যাগাজিন ওয়েবসাইট)বাচিক ও কবি (বাংলার লেখা সাহিত্য পত্রিকা)

কবিতা পাঠ--​ দীপান্বিতার হারিয়ে যাওয়া অনির্বাণ

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
view this link


দীপান্বিতার হারিয়ে যাওয়া অনির্বাণ
লিখেছেন - কামরুল আরেফিন
পাঠে - ফারহা মৌরিন মৌ
আবৃত্তি ও সার্বিক সম্পাদনায়
ফারহা মৌরিন মৌ

কামরুল আরেফিনের ফেসবুকের পাতা থেকে নেয়া
#দ্বিপান্বিতার_হারিয়ে_যাওয়া_অনির্বাণ।
আমি দ্বিপান্বিতা। অনির্বাণ আমার বন্ধু। খুব কাছের বন্ধু।
আসলে শুধু বন্ধু, কাছের বন্ধু বলে ওকে পরিচয় করিয়ে দিলেও, ও এরচে বেশি কিছু।
কিন্তু সে আবার আমার প্রেমিকও নয়। প্রেমিক বলতে কেমন যেন বাধোবাধো ঠেকে।
কিন্তু অনির্বাণ নামটি আমার মনে হলেই কেমন যেন বুকটা দুমড়ে মুচড়ে যায়।
আমি আসলে বুঝতে পারছি অনির্বাণ আস্তে আস্তে আমার মন ছুঁয়ে যাচ্ছে।
অনির্বাণ আমাকে ক্রমাগত জড়িয়ে নিচ্ছে তার মায়াজালে৷
আমি যেদিন অনির্বাণের প্রেমে পড়লাম, সেদিন খুব কেঁদেছিলাম৷
নিজেকে ওর মাঝে হারানোর জন্য নয়, আমি অনির্বাণকে নিজের ভেতর দেখতে পাচ্ছিলাম।
একটা মায়াবী চেহারার নিষ্পাপ নিষ্কলুষ শিশুর মত,
প্রভূ কি আমায় ভুল করে অনির্বাণকে আমায় দিলেন!
এতটা সুখ কি আমার একজীবনে সইবে?
অনির্বাণ, কবি হতে চাইতো। আমি নাকি ওর সবচে প্রিয় কবিতা৷
অনির্বাণ, পাখি হতে চাইতো। বলতো আমি নাকি ওর উড়ার ইচ্ছেডানা।
নদী হতে চাইতো অনির্বাণ, আমি যেন তার ঢেউ হই,
সে খুব করে চাইতো আমাকে।
আমি তখনো অনির্বাণের হতে পারিনি।
অনির্বাণের মুখে সবসময় একটা প্রচ্ছন্ন হাসি লেগে থাকতো, কথা বলার সময় মনে হত সে হাসছে। ওর চোখটাও কি হাসে?
আমি খুব করে দেখতে চাইতাম।। কী অসম্ভব সুন্দর ছলছল দুই চোখ!
আমি মন্ত্রমুগ্ধের মত দেখা হলেই ওর চোখে তাকিয়ে থাকতাম, আমার সবটুকু সময় ওর দিকে তাকিয়ে থাকতেই শেষ হয়ে যেত।
মনে হত সময় আমাকে নিয়ে উড়ে উড়ে চলে এসেছে৷ যখন অনির্বাণের কাছ থেকে বিদায় নেয়ার সময় হত, খুব কান্না পেত।
কিন্তু অনির্বাণ সে ছিল ভীষণ খেয়ালি।
আমাকে ভালোবাসার কথা বলে বলে পাগল করে দিত,
আমাকে সমুদ্রের ঢেউয়ের মত ভাসিয়ে নিয়ে যেত।
অনির্বাণ বলতো, আমাকে নাকি একজোড়া ডানা এনে দেবে,
বলতো, আমাকে নাকি সে চোখ বন্ধ করে দেখতে পায়।
আমার শরীরে সুবাস পায়, আমার পদশব্দ চিনতে পারে,
আমার চুলে নাকি গোলাপের সুবাস আছে।
হয়তো আছেও, দেখা হলেই অনির্বাণ, লম্বা শ্বাস টেনে আমার চুলের ঘ্রাণ নিতো।
অনির্বাণের সেই লম্বা দম টানা মায়াময় মুখটা আমার চোখে ভাসতে থাকে।
এত মায়া লাগতে থাকে যে, আমার ভীষণ কান্না পায়।
আমার চোখে ভীষণ সহজে জল গড়িয়ে পড়ে। অনির্বাণ খুব খুব হাসতে থাকে।।
সেই অনির্বাণ একদিন হঠাৎ হন্তদন্ত হয়ে আমায় বললো, বিয়ে করবে,
আমি অবাক হয়ে অনির্বাণের মুখের দিকে তাকিয়ে আছি।
অনির্বাণের মুখে ঠোঁটে ভাষায় অসম্ভব অস্থিরতা। এই অনির্বাণকে আমি কখনো দেখিনি।
এই অনির্বাণ, আমার দেখা অনির্বাণের সাথে কোন মিল নেই। এই অনির্বাণ খানিকটা বেপরোয়া।।
হঠাৎ অনির্বান ঠোঁট নামিয়ে আনলো আমার ঠোঁটে।
আমি সাড়া দিতে না দিতেই ঠোঁট সরিয়েও নিল, কিছু না বলেই অনির্বাণ যেমন এসেছিল তেমনি চলেও গেল।
তারপর অনির্বাণের সাথে আমার আর দেখা হয়নি। অনেক খুঁজেও আমি আর অনির্বাণের দেখা পাইনি।
এরপর অনেকদিন পর কানে এলো অনির্বাণ আর নেই।
আমার কাছ থেকে বিদায় নেয়ার কয়েকদিন পরেই একদিন রাস্তা পাড় হবার সময় একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেছে৷
স্পটডেড। চিকিৎসার কোন সময়ই দেয় নি অনির্বাণ। যেমন সহজে অভিমান করতো, তেমনি করেই আরও বড় কোন অভিমান নিয়ে আমার অনির্বাণ আমাকে ছেড়ে চলে গেছে৷
অনির্বাণ ঠিকই কবি হয়েছিল, ওর বুক পকেটে আমাকে নিয়ে ১৩৫টি কবিতা ছিল।
আমি কবিতা হতে পারিনি।
অনির্বাণ আমাকে ছেড়ে অনন্তকালের পথে পাখি হয়েছিল,
আমি ডানা হয়ে তার সাথে জুড়ে থাকতে পারিনি।
অনির্বাণ রাস্তায় ট্রাক চাপায় রক্তে ভেসেছিল, নদীও হতে পেরেছিল,
আমি পারিনি তার বুকের ঢেউ হতে।।
আহ্, অনির্বাণ, যদি জানতে, যদি জানতে আমি তোমার কাছ পাওয়া হঠাৎ ঠোঁটে ধরা সেই মুহুর্তটুকু বুকে জমিয়ে রেখেছি।
অনির্বাণ একদিন আমিও সেই ঠোঁটে ধরা মুহুর্তটুকু তোমাকে ফেরত দিব।
অনির্বাণ সেদিন তুমি নিশ্চিত একজন কবি আর আমি তোমার লেখা সবচেয়ে সুন্দর কবিতা হব।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×