somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রাসা- বক্তৃতায় আছে চিন্তায় নেই।

২৬ শে আগস্ট, ২০০৬ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদ্রাসা দু রকমের। সরকারী মাদ্রাসা অন্যটা বেসরকারী মাদ্রাসা । সাধারণত এবতেদায়ি ও কওমী নামেই এই মাদ্রাসা গুলো পরিচিত। দাখিল, আলিম, ফাজিল , কামিল এই হলো সার্টিফিকেট। শিক্ষা বোর্ডের নীতি অনুসারে এই সার্টিফিকেটগুলো এস,এস,সি , এইচ,এস,সি, অনার্স এবং মাস্টার্স এর সমমানের।এতদিন সরকারী মাদ্রাসার ছাত্ররা সার্টিফিকেট পেত। এখন সেটা কওমী ওরফে বেসরকারী মাদ্রাসও পেতে যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা এখন সবখানেই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সেকুলার শিক্ষা ব্যবস্থার শিক্ষার মতই মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় পরীক্ষা দিতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে কাজির গুরু কেতাবে আছে গোয়ালে নেই। মাদ্রাসার সার্টিফিকেট কিন্তু দুনিয়াবি কোন কাজে আসে না । অথচ দাখিল /আলীম পাস করে আসা ছাত্ররা কলেজ বা বিশ্ববিদ্যালযে ঢোকার জন্য পরীক্ষায় বসতে পারে। পারে পর্যন্ত। তারপরে দেখেন খুজে তাদের কোথায় পাওয়া যায় ? যারা সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়াশুনা করছেন তারা খেয়াল করে দেখুন মাদ্রাসা থেকে আসা ডাক্তার , ইঞ্জিনিয়ার কতজন আেেছন? পদার্থবিদ, রসায়নবিদ, কতজন? বিশ্ববিদ্যালযে এসে যারা তাবলিগ জামাতে নাম লেখায় খেয়াল করুন তাদের কতজন মাদ্রাসা অনুষদের ছাত্র। সংখ্যাটা একেবারে হাতের আঙ্গুলে গোনা যায়। সিলেবাস আলাদা । পড়াশুনার ব্যবস্থা আলাদা । পরীক্ষা আলাদা। কাজেই তাদের পক্ষে অসম প্রতিযোগিতায় টেকা সম্ভব নয় । টেকেও না । সরকারী চাকুরীতে কতজন মাদ্রাসার ছাত্র? মাাল্টিন্যাশনাল কোম্পানীতে কতজন মাদ্রাসার? বেসরকারী ফার্মে কতজন মাদ্রাসা পাশ লোক ? পরিসংখ্যান ছাড়াই বলা যাবে অতি নগন্য। হাজার ছাড়িয়ে লাখে এসে দাড়ানো ছাত্ররা তাহলে যাবে কোথায় ? এরাও তো আমাদেরই মতো বাঙ্গালী ভাই । অথচ মাদ্রাসা শিক্ষার সঙ্গে সেকুলার শিক্ষার লোকদের দুরত্ব যোজন যোজন। সার্টিফিকেট দেবার নাম শুনে সেকুলার শিক্ষা ব্যবস্থার লোকজন এর শোরগোল কানে আসছে। তাদের বক্তব্য এতে অনেক তি হবে। প্রতিযোগিতা বাড়বে ।চাকুরীর বাজারে অস্থিতিশীলতা আসবে। প্রাইেেভট ইউনিভার্সিটিগুলোর ভূমিকা তাহলে কি? যারা সার্টিফিকেট দিচ্ছে তারা দিচ্ছে ভোটের জন্য্। যারা এর প্রতিবাদ করছে তারা করছে সঙ্কীর্ন স্বার্থ থেকে। উভয়রই লক্ষ্য কিছু অর্জন করা। সার্টিফিটে মান সমান কারীরা বলছেন, এখন তারা সব জায়গায় চাকুরীর দরখাস্ত করতে পারবে, চাকুরী কি পাবে? চাকুরীর বাজারে অস্থিতশীলতা সে তো আগে থেকেই আছে।কিন্তু কেন? সেকুলার শিক্ষা ব্যবস্থা কি তাহলে শুধু চাকুরী দেবার জন্য শিক্ষা ব্যবস্থা । তাই যদি হয় ,বিশ্ববিদ্যালয় পাস করেও অনেকে বেকার, সে েেত্র সেকুলার শিক্ষাও কি শুধু সার্টিফিকেট দিচ্ছে না ? সার্টিফিকেট ধারী শিতি বেকার সংখ্যায় যদি বাড়তেই থাকে তাহলে আমাদের এমন শিা ব্যবস্থা তৈরী করা উচিত যাতে পাশ করার সবাই চাকুরীর নিশ্চয়তা পায় । এখন মাদ্রাসা থেকে পাস করা লোকেরা হচ্ছে বোমাবাজ ও মৌলবাদী , আর সকুল কলেজ থেকে পাসকরা ছাত্ররা হচ্ছে দুনীতিবাজ ও বেকার ( অনেক মাদ্রাসা ও তার মধ্যে পড়ে) । তাহলে এটা স্পষ্ট স্কুল কলেজের সার্টিফিকেট দেওয়া শিক্ষাও বেকার বাড়ানোর কারিগর হয়ে পড়ছে । শিক্ষার হার বাড়ার সাথে সাথে আমাদের দেশ দূনর্ীতিতেও চ্যাম্পিয়ন হতে শুরু করেছ্ ।ে; আমাদের শিক্ষা ব্যবস্থার যারা পরিচালক তাদের এখন পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। হাজার হাজার সার্টিফিকেট ধারী এবং বেকার না বানিয়ে বরঞ্চ কারিগরি স্কুল বা কৃষি বিষয়ক টেকনিকাল স্কুল বেশী বানানো যায় কিনা?

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×