জন্মভূমির দিকে কখনও আর এত স্নেহ এত ব্যাথিত দৃষ্টিতে চেয়ে দেখেনি। অনেক দিন পরে দেশে একটা প্রতিধ্বনি উঠছে “ জাগো বাংলাদেশ, জাগো ! হুঁশিয়ার”! কেন বাধা দিচ্ছ ? কেন এ অবশ্যম্ভাবী একটা অগুৎপাতকে পাথর চাপা দিয়ে আটকাবার বৃথা চেষ্টা করছে? আচ্ছা ! তুমি বিবিএস পাশ করা ছেলের জননী হতে চাও, না বীর মাতা হতে চাও? নিঝুম ঘুমের আলস্যের দেশে বীরমাতা হবার মত সৌভাগ্যবতী জননী কয়জন আছেন মা ? তবে কোনটি বরনীয় তা জেনেও বেন এ অন্ধস্নেহকে প্রশয় দিচ্ছ?
জাতীয় কবি বলেছে - পাগল আজকে ভাঙ্গরে আগল
পাগলা-গারদের,
লাখপতি হয়ে দশ হাজার টাকা বিলিয়ে দিলে তাকে ত্যাগ বলে না, বলে দান। যে নিজেকে সম্পূর্ণ রিক্ত করে নিজের সর্বস্বকে বিলিয়ে দিতে না পারল সে ত ত্যাগী নয়। শুনেছি এ দেশের সুন্দরীরা এমনি মু্ক্ত স্বাধীন আবার এমনি একগুয়ে। একবার যাকে ভালবাসে , তাকে আর চিরজীবনেও ভুলেনা। তাদের এ সত্যিকারের ভালবাসা! এ উদ্দাম ভালোবাসায় মিথ্যা নেই ! কিন্তু আমি ত “সাপেঁ নেওলে“ ভালবাসায় রাজি নই। স্বভাবতই –দুর্গন্ধ যে ফুল, সে দোষ ফুলের নই, দোষ যদি হয় , তবে তা স্রষ্টার। কিন্তু দুগর্ন্ধ ফুলেও যে সুবাস আছে, তা বিশ্লেষণ করে দেখতে পারে অসাধারন। সাধারন কিন্তু তার নিকট গেলেই মুখে কাপড় দেয় , নাক সিটকায়। স্রষ্টার সৃষ্টিতে ত , তেমন অবিচার নেই। তবে ভাগ্যহত যারা তাদের প্রতিই তার করুণা , অন্তত সহানুভুতি একটু বেশী পরিমানেই পড়ে এ যে আমরা না ভেবে পারিনা!
বংশ-গৌবর করে লাভ নেই। তাদের সম্পর্কে বলার অনেক কিছু থাকতে পারে। সময়ও যথেষ্ট লাগবে বলতে। তাতে কি ? সবই তার যোগ্যতা ও অর্জন। আমার না থাকলে তাদেরটা দিয়ে কি করব ? শান্তনা দি তাই বলে।
নিজের স্বাধীনতা অক্ষুন্ন রেখে যেখানে অন্যায় দেখবে সেইখানেই আমাদের বজ্রমুষ্টির ভীম তরবারীর আঘাত পড়বে। এই যে তরবারী ধরলাম তা আমার হাত হতে খসবে না। তুমি বাহুতে শক্তি দাও! এই তরবারী ধরলে ইতিহাস রচিত হয়।আপনারাও হাতে নিয়েছেন তরবারী নামক কলমকে। তাইতো মনে হচ্ছে, স্বপ্নধারা সেই পথের যাত্রী। বুনহাসের আছে “সেইভ বাংলাদেশ” । স্বপ্ন ঘিরে রেখেছে আমাদের । যদিও নগন্য মনে হচ্ছে আমাদের। আমরা অঙ্কুরিত বীজ, বিদীর্ণ করেছি মাটি। দেখেছি আলোর আনাগোনা।জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা মেলে পথিককে উদ্দাম হাওয়ার তালে নাচাবে। সুক্রান্ত ভট্টাচার্য –
কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে
অক্ষরে অক্ষরে
গিয়েছ শুধু ক্লান্তিহনি কাহিন শুরু করে।
আবার বলেছেন-
তবু ইতিহাস মূল্য দেবে না , এতটুকু কোণ
দেবে না তোমায়, জেনো ইতিহাস বড়ই কৃপণ।
ওহ ! যদি তাই হয়, তাহলে আমাদের অবস্থা তেমন হবে যেমন আকাশের অনেকগুলো পাখিকে ধরে এনে চারদিকে লোহার শিক দেওয়া একটা খাঁচার ভিতর পুরে দিলে হয়।
যাক ওসব ভাবনা। মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে ভাবতে সক্ষম। মানুষের ভাবনার পরিধি এত বিশাল যে এর উপর বাধা বা সীমারেখা টানা প্রায় অসম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



