ভালবাসা থেকে ভাললাগা
আহমেদুল্লাহ হলোস।
পঞ্চ ইন্দ্রিয় শক্তির অধীকারী মানুষ ছাড়াওনাকি সৌভাগ্যবান ষষ্ঠ ইন্দিয় নিয়ে জন্মানো মানুষ রয়েছে পৃথিবীতে। সুলতানের কপাল মন্দ তার পঞ্চ ইন্দিযের একটিও কাজ করে না। দীর্ঘ ছয় বছর ধরে সে কোন কিছুর গন্ধ পায় না। সবাই বলছে -যে নার্ভ গন্ধের সিগন্যাল মস্তিষ্কে নিয়ে যায় সেটি নাকি নষ্ট হয়ে গেছে । যাক গন্ধবিহীন জগৎকে দীর্ঘশ্বাস ফেলে সুলতান তা মেনে নিল। কি আশ্চার্য কথা, সমবয়সী এক ডাক্তার তার জগতকে সৌরভময় করে দিতে এগিয়ে এলেন। সে ডাক্তার অভিভুত হয়ে গেল- সুলতান লেবু ফুলের গন্ধ কিছু পাচ্ছে। যিনি আামার জগৎকে সৌরভময় করেছেন, সে অ-নে-ক ভাল এবং অ-নে-ক করেছে আমার জন্য,তারঁ নিজস্ব ভুবনে শত বর্ণের শত গন্ধের, শত পুষ্প আজীবন ফুটে থাকুক –মনে হয়, তার প্রতি এই শুভ কামনা করেছে। - আহমেদুল্লাহ হলোস।
কিন্তু এ-কি! এখন দেখি কোন ফোন করে না। নিউয়র্কে চলে গেল একুশ তারিখ। পৌছেই জানিয়েছে, ভাল লাগছে না তাও বলেছে – তাহলে চলে আস। আসার জন্যৈ প্রয়োজনীয় অর্থ আছে ? তারপর পচিশ তারিখ সকাল ছয়টা ষোল মিনিটে। আজ আটাশ তারিখ। অবস্থা জানার জন্য অস্থির - ফোন ধরেই বলল- মাথার ব্যাথা পরে কথা..........
ঘুম থেকে উঠে অবশ্য আমাকে ফোন করে। তখন আমি সিএনজি চালিত অটোরিকশা করে বাসায় ফিরছি। আকাশের অবস্থা ভাল না। আমার পাশ থাকা যাত্রীরা এমনকি চালক ভাইও উদ্বিগ্ন। কখন আবার টর্নেডো শুরু হয় । সবার মনে একই আতঙ্ক বিরাজ করছে। সত্য বলতে – আমার কিন্তু ভয় করেনি। বাইরে তাকিয়ে তাকিয়ে আকাশ দেখেছি।
গাড়ি থেকে নেমে ফোন রিসিভ করি , “আকাশে মেঘ, সবাই ভয়ে তাড়াহুড়া করছে “। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি গোসল করে নেই। তারপর ফোন করর।
কি অবস্থা, বাসায় গেছ ? ঝড় কি শুরু হয়েছে? না, কিন্তু আকাশ এখনও অন্ধকার। যাক তোমার শরীর ভাল তো। গোসল করাতে এখন ভাল লাগছে। মনটা সব সময় খারাপ হয়ে থাকে। তুমি কিছূ বল না, হাসাও আমাকে।
অনেক দিন পর ফোন করলে। সেই পচিশ তারিখ আজ আটাশ বৃহস্পতিবার। আটদিন হয়ে গেছে । আট দিন হয়ে গেছে ? তুমি কি আমারে ভুলে গেছ ? আর্চায হয়েই উত্তরটা দেয়, না কি যে বল। হঠাৎ এই প্রশ্ন করল কেন। এমন কথাতো বলৈ না। যাক, কথা হওয়াতে আমার অনেক ভাল লাগছে। মনটা হালকা হয়ে গেছে। জীবনে একটু বেশী পেলে আনন্দ হওযারই কথা যেখানে এক রান হবে, বল হাত থেকে ছুটে যাওযায় এক রান বেশী , এই আনন্দটা ক্রিকেট খেলোযার ব্যতিত কে বেশী অনুভব করবে।
আর মন খারাপ করে অলস সময় কাটাব না। না পাওয়ার ব্যথাগুলোকে এখন থেকে কলমের আশ্রয় দেব। লিখে সব ব্যাথা আনন্দে ভাসাব। পারতেই হবে।
Know thyself- নিজেকে চিনুন। কিন্তু নিজেকে আমি চিনি না। অনেকের বিরত্তির কারণ হয়ে গেছে। হওয়াই কথা। ইদানিং অফিসে রীতিমত অনুপস্থিত , আপার সাথেও যোগাযোগ করি না। ফোন দেয় কিন্তু রিসিভ করি না। কারণ অবশ্য অন্য জায়াগায়, মনটা খুবই খারাপ যাছে। কিনতু এসব করা আমার বদ অভ্যাসে পরিনত হযে যাচ্ছে। ইয়ামলী স্যার নেপাল থেকে ফোন করে অনুপস্তির কারণ জানতে চেয়েছে। হরতাল এবং সরকারী বন্ধ“ তাই ..........
সমস্যো হলে জানাবে তো। আমার কাছে কমপ্লেইন করলে বিষটা খারাপ হয়ে যায় না? ঠিক আছে। জি স্যার ......
কাউকে দমক দিয়ে দিতে হয় না, কোন মানুষের ব্যক্তিত্ব এমন যে, নরম সুরে কথাটার মাঝে লুকিয়ে থাকে শাসন।
শরীরটা চিকন ঘামা দিয়ে দিয়েছে। বুঝ ................
নিউয়র্ক যাবার আগে একাধিকবার বলেছে , ছুটি আর নিও না, অনেক নিয়েছ । ম্যানেজার ফায়ার করবে। “ কথাগুলো কানে বেজে উঠে প্রায়ই।
গত ছয় বছর ধরে , নিউয়র্ক তথা যুক্তরাষ্ট্রের ব্যাপারে অনেক কৌতহল । তাই খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়ার খবর গুলো খুব মনযোগ দিযে শুনি। আসলে মনের প্রশান্তি পাওয়া যায়। আনন্দ পাই। প্রেসিডেন্ট নির্বাচন, রাজনৈতিক অবস্থা, রাজ্যের খবর। ওবামার “ অডাসিটি অব হোবস” বাইটি পড়ে আরও জানার চেষ্টা করি।সম্প্রতি ঘটে যাওয়া স্যান্ডির আঘাত হানে নিউয়র্ক শহর সহ অনেক রাজ্যগুলোতে। তখন অনেক দুঃচিন্তা হয়েছে অনেক। কোথায় আছে ? ভাল আছে নি, কোন খবর জানি না। ফোন নাম্বারও নাই যে খবর নেব। অবশ্য পরে জানতে পারি, সে তখন বাংলাদেশে।
আবেগ এবং বাস্তবিক জীবন এক না। তা ঠিক আছে। তবে আমি মনে করি,আবেগহীন জীবন মধুর হয় না। কিন্তু সিদ্বান্ত নেয়াকালে আবেগকে প্রশয় না দেয়া ভাল। একমত হওয়ার মত না। আমি বিশ্বাস করি, করার জন্য করা এবং আবেগ নিয়ে করা এ দুটোর মাঝে তফাৎ আছে। ভালবাসার জন্য ভালবাসা এবং আবেগ নিয়ে কাউকে ভালবাসা – কখনও কি ভালবাস হবো।
কিন্তু কণা এখন অনেকটা আবেগকে প্রশয় দিতে চায় না। তার দোষ না তাকে এমন হহে বাধ্য করেছে । কণার জীবনটা জটিল করে দিয়েচে সে। কণা – তার অতীতকে ভুলে যাকে কবুল বলেছিল , যার সাথে সংসার করার জন্য এতটা বছর কুইছতাকুসতি করছে। সে তো – কোন রিলেশনে বিশ্বাস করেনি। যদি করত তাহলে কণার সাথে এমন আচরণ করত না। তখন তার এইজ বা কত ছিল। স্ত্রী , স্বামীর কাছে এর চেয়ে কি বেশী কিছু চায়। চায় না। কণাও তাই চেয়েছিল। তাহলে সে তার জীবনটা এভাবে দুর্বিষহ করে তুলল কেন ? খারাপ, খারাপ বলে তাকে সব সময় মানুষিকভাবে নির্যাতন করা ভাল হয়নি। সুরা বনী –ইসরাইলে আল্লাহপাক বলেছেন – আমি প্রত্যেক মানুষের ভাগ্য তার গলায় হারের মতো পরিয়ে দিয়েছি। আমরা সবাই অদৃশ্য হার নিয়ে ঘোরে বেড়াচ্ছি, কেউ কারোরটা দেখছে না।
অফিসিয়াল সম্পর্ক তো নয়। যতক্ষণ চেয়ারে থাকবে, ততক্ষণ সালাম জানাবে, মোটর সাইকেল করে বাসায় পৌছে দিবে, বিভিন্ন উপহার দিবে। চেয়ার না থাকলে, খোজ-খবর এতটা নেয়া হবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক কি এমন ?
বলছিলাম, দূর থেকে শুভকামনা করাও এক ধরনের ভালবাসা। তার সুখে – আনন্দিত হওয়া, দুঃখে- ব্যথিত হওয়া। তার এগিন্যাসটে কোন প্রশ্ন তুললে – নিজের মত করে যুক্তিতর্ক করা। তাকে বড় করে রাখা। এটা কি পাগলামি ? না-
সবারই প্রিয় ব্যক্তিত্ব থাকে। প্রিয় খেলাযার, দল থাকে। তার দলকে বা খেলৈায়ারকে মনের গভীর থেকে ভালবাসে। আমাদের দেশে ফুটবল খেলায়,কারোর প্রিয় দেশ ব্রাজিল, কারোর আর্জেনটিনা, ইটালি অথবা র্জামানি। এছাড়াও আরও অনেক পছন্দ করে। স্বাভাবিক। আমরা অনেকটা অলসাপ্রিয় দেশ। জাতি বলা ঠিক হবে না। কারণ আমরা জাতিতে মুসলমান। কিন্তু জাতি রাষ্টে বাংলাদেশ ।
বিশ্বকাপ খেলা হলে, তার প্রিয় দলকে বিজয়ী করার জন্য কি না করে। প্রিয় খেলোয়ার এর ছবি ঘরে বাইলে ঝুলিয়ে রাখ। বাঝি ধরে । এমনকি ঝগড়া , মারামারি পযর্ন্ত করে।
এই অনুভূতিগুলো কি সেই দেশ বা খেলোয়ারের জানা ? আর্জেন্টিনাও জানে না। ব্রাজিলও জানে না। তারপরও এত মাতামাতি করে কেন ? করে – কারণ, আবেগ, ভালবাসা কাজ করে।
তেমনি বুনহাস , সিলেটের ট্রেনে লিখে দেয় – জলপরী। অথবা ট্রেনে হাতটা ছুয়ে দেয়।
মুগ্ধ হয়ে শুনছিলাম বুনহসের কথাগুলো। জানেন, আমি যখন হাত দিয়ে জলপরী লিখি বা ট্রেনে হাত দেয় , তখন মনে করি , জলপরীর পরশ/গন্ধ আমার নাকে লাগে। সুখ খজে পায়। আত্মতৃপ্তি পায়। ট্রেনগুলো যখন সিলেট পৌছবে , তখন হয়ত জলপরী আমার হাতের লেখাটা দেখবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



