বইয়ের শ্রেনীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরী বলে বা গ্রন্থাগার। সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দেয়ার উদ্দেশ্যে/অভিপ্রায় থেকে লাইব্রেরীর সৃষ্টি। ব্যক্তিগত , পারিবারিক ও পাবলিক/সাধারণ লাইব্রেরী হয়ে থাকে। ব্যক্তিমনের প্রতিবিম্ব হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরী আর পারিবারিক লাইব্রেরী পরিবারের প্রতিবিম্ব। তেমনি সমাজ বা রাষ্ট্রের প্রতিবিম্ব হচ্ছে সাধারন / পাবলিক লাইব্রেরী। লাইব্রেরীওয়ালা ব্যক্তির চালচলনে এমন সৌন্দর্য ফুটে উঠতে বাধ্য যা অন্য কারোর মাঝে দেখা দুষ্কর। সত্যিকার পান্ডিত্য বা জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি অধিকারী হতে হলে লাইব্রেরীর সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয়। লাইব্রেরী গড়ার ফলে হয়ত তার নিজে ততটা লাভবান না হলেও তাদের ছেলে-সন্তানদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা । পরিণত বয়সে সে সুসাহিত্যিক বা সাহিত্য বোঝে এমন হয়ে উঠবে। ভিত্তিহীন নয় , বড় বড় সাহিত্যিক-কবিদের জীবনী আলোচনা করলে ; বাল্যকালে তারা পিতা- পারিবারিক লাইব্রেরী থেকে সাহিত্যসাধনার প্রেরণা লাভ করেছেন। আমরা ত উন্নয়নশী দেশ এখানে সমাজের অনেকাংশ লোকদের দিন এনে দিন খেতে হয়। মধ্যবিত্ত শ্রেণীর অনাগোনা বেশী। দুঃখ-কষ্ট লেগেই আছে। তাহলে উপায়, বইয়ের ব্যাপারেও আমাদের সমবায়নীতি অবলম্বন করা আবশ্যক। দশে মিলে এটা করতে না পারলে লাইব্রেরী গড়ার কাজ এগোবে না। জাতীয় জীবনবোধ পদ্মা-মেঘনার মত দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রচার। আরেক ধারা, আত্মপ্রকাশ । যুদ্ববিগ্রহ , মামলাফ্যাসাদ প্রভূতি অকল্যাণদিক । সাহিত্যশিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। যে জাতি কল্যাণকর দিকটির প্রতি উদাসিন , সে জাতি কখনও উচু জীবনের অধিকারী হতে পারে না। তবে কোনো প্রকারে টিকে থাকতে পারলেও নতুন নতুন জিনিস সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না। মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে সৌন্দর্য ফুটে উঠে , তা থেকে জাতিকে এক রকম বঞ্চিত থাকতেই হয়। জীবনে সৌন্দর্য ফোটাতে হলে কল্যাণকর দিকটির সাধনা আবশ্যক।
বুদ্ধির জাগরণ বই অধ্যয়ন ছাড়া অসম্ভব। লাইব্রেরী আমাদের ভালভাবে ডালভাতের ব্যবস্থা না করতে পারলেও সভ্যতার আর্দশটি অক্ষুন্ন রেখে আমাদের আলোক অভিসারী করে তুলতে পারে। লাইব্রেরী শ্রেষ্ঠতা এখানেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



