somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"২১শে ডিসেম্বর" ফুয়াদ উদ্দিন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জবাবদিহিঃ
”২১ শে ডিসেম্বর” একটি সরাসটি রাজনৈতিক উপন্যাস । রাজনৈতিক কাহিনীতে কাল একটি বড় বিষয় । রাজনীতি নিদিষ্ট সময়ের গন্ডীতে এক ধরণের আবেদন সৃষ্টি করে । সময়ের ব্যবধানে সেই আবেদন ফিকে হয়ে যায় ।“২১ শে ডিসেম্বর“ সমসাময়িক রাজনৈতিক সংকটের উপর লেখা ।
আমলা,ব্যবসায়ী, কেরানী, ছাত্র, রিকশাওযালা, কৃষক কিংবা স্বামী-স্ত্রী, পিতা-পুত্র, মাতা-পুত্র, প্রেমিক-প্রেমিকা এবং সর্বপরি শ্রেণীগত সম্পর্ক সবকিছু উপন্যাসে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে ।
কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের অবেগও অংশগ্রহণের বিষয়টি এই লেখায় রয়েছে ।
এই উপন্যাস হয়েছে শুধু ব্যক্তিগত রাজনৈতিক অঙ্গিকার এর কারণে


“২১শে ডিসেম্বর”
৪র্থ পর্বঃ
সরকারী চাকরী করে বরে কি আমরা আমাদের মতামতটাও বন্ধক দিয়ে দিয়েছি নাকি ?
আমরা কি তাদের ক্রীতদাস যে কথামতো চলতে হবে ?
চেয়ারে বসে ছটফট করতে লাগলেন মোতাহার ।রাগে গজগজ করতে লাগলেন ।
ব্যাস কাল হরতাল । আমি অফিসে আসবো না।যা হয় হোক ।হিসেবের খাতাটা বন্ধ করে টেবিলের এককোনে রেখে দিলেন তিনি ।

ওসব হরতালের হুমকিতে মাথা নোয়ালে দেশ চলবে না । হরতাল বন্ধ করতে হবে ।
সভা-সমিতি ভেঙ্গে দিতে হবে ।
রাস্তায় মিছিল বে-আইনি ঘোষণা করতে হবে ।
আমলাদের সামনে লম্বা-লম্বা ভাষণ দিলেন আলী আহমেদ।

মন্ত্রীরা ছুটাছুটি করছে ।এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই ।নেতারা তর্কে-বিতর্কে মেতে উঠেছেন।আলোচনা-সমালোচনার ঝড় তুলছেন ।যে করেই হোক হরতাল বন্ধ করতে হবে।
পাড়ার নেতাদের
পুলিশকে বলা হল - হরতাল মিছিল বন্ধ করতে হবে ।
ঘাড় নোয়ালেন - নামাজের সেজদা দেয়ার মতো ।

রাস্তায় পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে ।পুলিশ-বিজিবির গাড়ি ইতস্তত ছূটাছুটি করছে পথ –ঘাটগুলো জনশূন্য ।

একটা খালি জায়গা পেয়ে গামছা বিছিয়ে শুয়ে পড়লো আলম ।দুটো শাড়ি এক শিশি আলতা কিছু চুড়ি একটা নাকফুল কিনেছে সে ।বুকের মধ্যে জড়িয়ে ধরে নানা কথা ভাবতে লাগলো – বিয়ের পর কেমন করে সংসার করবে সে কথা ।
ইচ্ছে করলে সে আজ গ্রামে ফিরে যেতে পারতো । কিন্তু যায়নি । কারণ সে হরতাল দেখবে ।হয়ত আর শহরে আসা হবে না ।দু-একটা কেনাকাটা বাকী রয়ে গেছে । একটা লাল লুঙ্গি কিনবে ভেবেছিল সে ।চড়াদাম চায় । তাই কিনা হল না ।যদি কমদামে পাওয়া যায় তাই ।দু-একটা দোকানে ঘোরাঘুরি করেও মন মতো দামে কিনতে পারেনি ।
লাল লুঙ্গি জোহরা ভীষণ পছন্দ করে ।
আলম - শুয়ে শুয়ে দেখলো দুটো পুলিশের গাড়ি ছুটে চলে গেল রাস্তা দিয়ে ।

আলেয়া শোন! তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ।নীরব দৃষ্টিতে প্রশ্ন করলো – কি বলুন ? ধরো যদি কাল আমি মারা যায় তাহলে ?
মেয়েটি শিউরে উঠলো । চোখ-জোড়া মুহুর্তে ছলছল করে উঠলো তার ।
ছি- এসব কী বলছেন আপনি !
মরবে কেন ? উত্তরের অপেক্ষা না করেই সামনে থেকে সরে গেল আলেয়া ।

তুমি কি কাল বাইরে বেরুবে- না ঘরে থাববে ?
বিছানায় শোবার আগে মুখে ক্রিম ঘষতে ঘষতে স্বামীকে প্রশ্ন করলেন বিলকিস বানু ।
হ্যাঁ বেরুবো । বেরুবো না কেন ?
না বলছিলাম কী – যদি হরতাল হয় তাহলে !
হরতালের সব রাস্তা বন্ধ করে দিয়েছি ।হরতাল হবে না । তুমি নিশ্চিত থাকতে পারো ।
কিন্তু ছাত্ররা একটু আধতু গোলমাল করতে পারে । তাও আমরা ভেবে রেখেছি ।
ক্রিম ঘষা শেষ হলে বিলকিস বানু বিছানায় শুয়ে গেলেন ।
চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন আলী আহমেদ ।

ভোর হরার আগেই ঘুম ভেঙ্গে গেলো আলমের ।
চেয়ে দেখলো পথ ঘাটগুলো তখনো জনশূন্য ।দুটো কুকুর রাস্তার মাঝখানে ঝগড়া করছে।আলম উঠে বসলো । পুটলিতে রাখা জিনিসপত্রগুলো পরখ করে দেখলো একবার।দুটো মেয়ে রাস্তায় ধুলো উড়িয়ে ঝাড়ু দিচ্ছে ।
রাস্তার পাশে একটা কল থেকে হাত-মুখ ধলো আলম ।
দু-একটা রিকশার টুং টাং আওয়াজ শোনা যাচ্ছে । অটোরিকশাগুলো মানুষ ভর্তি করে ছুটছে উর্ধ্বশ্বাসে ।
হরতাল ।কোথায় হরতাল ? আলম অবাক হয়ে তাকালো চারদিকে ।

সেলিম তার রিকশাটা নিয়ে রেরিয়ে পড়লো রাস্তায় ।
কালুকে আজ রাস্তায় রেরুতে দিস না । গোলমাল হতে পারে । কালু তার ছেলের নাম।

হরতাল সমর্থনে রাস্তায় মিছিল করার চেষ্টা ।
পুলিশ-বিজিবি সতর্ক অবস্থায় আছে ।
ছাত্ররা জড়ো হতে লাগলো বিভিন্ন জায়গায় ।
বেশী জড়ো হয়ে আছে রাস্তার মোড়গুলোতে ।

অফিসগামী মানুষগুলো হেটেঁ চলছে ।
কেউ রিকশা করে কিন্তু হরতাল সমর্থকদের দেখলো যাত্রীরা রিকশা থেকে নেমে যাচ্ছে ।
আনোয়ারা বেগম । ককটেলের আঘাতে মগজের কিছু অংশ উড়ে যায় ।
সাংবাদিক ওই দৃশ্যের বিবরণ দিচ্ছে টিভি চ্যানেলকে ।
আনোয়ারা বেগম সাধারণ মানুষ । একটি ব্যাংকে রান্নার কাজ করতেন ।
দেশে যা ঘটছে এর সঙ্গে যার কোনো সম্পর্ক নেই ।
জৈনিক সিএনজি অটোরিকশা চালক পেট্রোলবোমায় আগুনে দগ্ধ হন ।পুড়ে যায় মুখমন্ডলসহ শরীরের ১৫ শতাং।
টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে “জানুয়ারী-নভেম্বর রাজনৈতিক সহিংসতায় ২৯০ জন নিহত ।শুধু নভেম্বরে ৩৪ জন।
অনৈতিক কুরুচিপূর্ণ নৃশংস স্বার্থান্বেষী ও ধ্বংসাত্মক রাজনীর প্রতি ধৈর্য এখন শেষ সীমায় ”।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।
জরুরি বিভাগের গেইট দিয়ে ঢুকতেই পূর্ব পাশে বার্ণ ইউনিট এর স্বতন্ত্র ভবন।
ভবনের নিচে ৪/৫ জনের ছোট ছোট জটলা । করও মুখে চোখে আতঙ্ক চোখে পানি । আবার কেউ অঝোরে কাদঁছে ।
ফটকে আনসার বাহিনীর পাহারা ।
দু-তলা থেকে ভেসে আসছে গোঙঁনির শন্দ । কখনও যন্ত্রনায় –কাতর মানুষগুলোর চিৎকার । দুই-তলার ফটকে মানুষের ভিড়। বাম-পাশে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিই্উ) ।ডান পাশে সাধারন ইউনিট ।
সেখানে বোমা আর আগুনে পোড়াঁ আহত মানুষ ।
শরীরের গভীর ক্ষত নিয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন ভাগ্যহতরা । স্বজনদের চেহারা মলিন ।
ঘুমহীন ঢুলঢুল চোখ আর উসকুখুসকু চুল ।
আইসিইউ ফটকে তালা- প্রবেশ নিষেধ – রোগীদের সমস্যা হচ্ছে তাই প্রবেশ নিষেধ ।
অপেক্ষারত স্বজনদের কিছুক্ষণ পর পর জানানো হচ্ছে সংবাদ । চিকিৎসক এসে জানাচ্ছেন তাদের প্রিয় মানুষটি না ফেরার দেশে চলে যাওয়ার খবরটিও ।
রোগীদের সেবায় নার্সদের দৌড়ঝাপঁ । চিকিৎসকদের ব্যস্ততা । আইসিইউ বিছানায় শুয়ে আছে সজ্ঞাহীন পোড়াঁ মানুষ । মুখে অক্সিজেন মাউস ।হাতে পায়ে স্যালাইন । শরীরে সাদা ব্যান্ডেজ । মাথার পাশে মনিটরে নিদের্শনা আসছে রোগীর শারীরিক অবস্থা ।বার্ণ ইউনিটের পরিবেশ স্বজনদের কান্নায় ভারি হয়ে আসছে ।
স্বজন চিৎকার করে কাঁদছে আর বলছে “আত্মহত্যা করলে এর চেয়ে কম যন্ত্রণা কম হতো । অশুভ রাজনীতির ডলডলিতে আমার বোন কেন পুড়েঁ কয়রা হবে“। পোস্ট-অপারেটিভ কক্ষে শুয়ে আছেন আগুনে দগ্ধ কিছু রোগী ।
যন্ত্রণায় কাতর কিশোরী ব্যাংকের শ্যামবাজার শাখার সিনিয়র অফিসার ।
আইসিইউতে আরও আছে কলেজ ছাত্র এবং পুলিশের এএসআই । তারা উভয় বিপজ্জনক অবস্থায় ।
বার্ণ ইউনিটে রোগীদের দেখতে –
স্বাস্থ্য মন্ত্রী
তথ্য মন্ত্রী
যোগাযোগ মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ।
আহতদের দেখে বক্তৃতা দিচ্ছে “অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে”।
(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×