বঙ্গবন্ধু হত্যা মামলার রায়: গোটা বাংলাদেশের আরেকবার ঘুরে দাঁড়ানো
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯ নভেম্বর ২০০৯। দুপুর বারটার দিকে মনে হলো গোটা বাংলাদেশই ঘুরে দাড়ালো। আবার নতুন করে। নতুন স্বপ্ন নিয়ে। নতুন সম্ভাবনার আলো জ্বালিয়ে। রায় হলো বহুপ্রতিক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার। খুনীদের ফাঁসির রায় বহাল থাকলো। চারিদিকে কেবলই বইতে থাকলো আনন্দাশ্রু।
১৯৭৫ থেকে ২০০৯। প্রায় চার দশক। ৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতিকে গোটা পরিবারে খুন করা হলো। সাথে মুক্তিযুদ্ধের মূল চেতনাও। পারলে হয়তো রাষ্ট্রের সীমানাটাও বদলে দিতো। তা পারে নি। তবে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সংবিধানটা বদলে দিয়েছিল। বঙ্গবন্ধুর বুকে যেভাবে গুলি চালিয়েছিল ঠিক সেভাবে সামরিক-বেসামরিক প্রক্রিয়ায় সংবিধানের বুকেও চলেছে গুলি। সংবিধানকেও করা হয়েছে রক্তাক্ত। বাঙালীর অসাম্প্রদায়িক চেতনার জায়গায় স্থান পেয়েছে সাম্প্রদায়িকতা। চাষাবাস হয়েছে এবং হচ্ছে মৌলবাদের। খুনীরা রাষ্ট্রের এতখানি পৃষ্ঠপোষকতা পেয়েছিল যে তাদের শুধু বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহায় দেয়া হয়নি। রাষ্ট্র তাদের চাকরি দিয়ে পুরস্কারও দিয়েছিল। মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় প্রযোজনায় এতখানি কলংকিত উদ্যোগ এর উদাহরণ সম্ভবত দ্বিতীয়তটি নেই। সে দীর্ঘ কলংকের দাগ কিছুটা হলেও জাতির ললাট থেকে মুছে যাবার সম্ভাবনা তৈরি হলো।
আমাদের বিশ্বাস ও প্রত্যাশা খুব দ্রুত এ রায় কার্যকর করা হবে। রায় কার্যকর হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। একই সাথে বন্ধ হবে রাষ্ট্রীয় প্রযোজনায় বিচার বহির্ভূত সকল ধরনের হত্যাকান্ড।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন