somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সজীব ওয়াজেদ জয়ের প্রধানমন্ত্রী হওয়ার সময় হয়েছে কি?

২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পিতা বিজ্ঞানী। মাতা সফল রাজনীতি বীদ।নানা জাতীর জনক। উচ্চ শিক্ষিত। ডিজিটাল বাংলাদেশের সফল রূপকার। বয়স একান্ন। প্রধানমন্ত্রী হয়ে সাফল্য দেখাতে পারলে অনেক দিন রাষ্ট্র সেবার সম্ভাবনা।এমন একজন লোককে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে দিতে পারে কি? কি মনে হয় তিনি কি নৌকা ভাসাবেন না ডুবাবেন? বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে তাঁর চেয়ে যোগ্য আর কে হতে পারেন?

যার কান্ডজ্ঞান আছে এমন লোককে জাতির কান্ডারী হতে হয়। আমি তাঁর বক্তৃতা যতটা শুনেছি তাতে তাঁর যথেষ্ট কান্ডজ্ঞান আছে বলে মনে হয়েছে। কেউ যখন পরিবর্তন চায় তখন তাকেই বলতে হবে কোন একজনকে পরিবর্তন করে সেই স্থানে কাকে বসাতে হবে? আওয়ামী লীগের বাইরে কোন ব্যক্তির পক্ষে জাতীয় পছন্দ আছে বলে মনে হয় না। অনেকেই নিজেকে লাইম লাইটে আনতে চেষ্টা করেছেন। তথাপি আমার মনে হয় তারা অন্ধকারেই রয়ে গেছেন। নিজেকে সবার পছন্দ হতেই পারে তাতে লাভ নাই যদি জনগণ পছন্দ না করে। আমার নিজেকে অনেক যোগ্য মনে হয়। কিন্তু ইদানিং ব্লগে যে নমিনেশন চলছে তাতে আমার অবস্থা হতাশা জনক। আমাদের রাজনীতিবীদদের অবস্থা সেরকম। তাদের সবার অবস্থা গাঁয়ে মানে না আপনি মোড়ল জাতীয়। সাংবাদিকরাও গত্যান্তর না পেয়ে তাদের কথা জনগণকে শুনায়। কিন্ত জনগণ তাদের কথা শুনে না। উল্টা জনগণ তাদের কথা না শুনে নাটক-ফাটক দেখে সময় কাটায়। যারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ উদ্ধার করবে তাদের প্রতি জনগণের কোন মনোযোগই না থাকে তাহলে কেমন কি হয়?

আমাদের চাঁদগাজী অনেক বলেছেন ওমুকের মাথায় মগজ নেই, তমুকের মাথায় মগজ নেই। কিন্তু কার মাথায় যে মগজ আছে চাঁদগাজী সেটা বলছেন না। বললে তার মাথা ফাটিয়ে দেখা যেত তার মাথায় আসলে মগজ আছে কিনা। চাঁদগাজী সবাইকে তো বেকুব বলছে, কিন্তু কে চালাক সেটা বলছে না। তো সবাই যদি বেকুব হয় তবে অমুক বেকুব তমুক বেকুব এটা আর বলার দরকার কি? আর কেউ যদি চালাক হয়েই থাকে তবে সে লাইম লাইটে আসছে না কেন? তার বুদ্ধিইতো তার লাইম লাইটে আসার জন্য যথেষ্ট হতে পারতো।

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কথা অনেকে ভাবে। কিন্তু তার পক্ষেও জনজোয়ার নেই। তার পক্ষে জনজোয়ার থাকলে সেই জোয়ারে আওয়ামী লীগ ভেসে যেত আর তিনি তাতে পেয়ে যেতেন ক্ষমতার নাগাল। বেগম জিয়াকে আর ক্ষমতার জ্বালাতনে ফেলার দরকার আছে বলে আমি মনে করি না। এখন ইবাদত-বন্দেগী করে তাঁর পরকাল হাসিলের সময় হয়েছে। শেখ হাসিনাও যদি পরকাল হাসিলের চিন্তা করে থাকেন তাহলে তিনি তাঁর পদ তাঁর পুত্রকে ছেড়ে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×