
কুয়াকাটা গিয়ে দেখি সেথায় সাগর
আহা কি চমৎকার সে কুয়া বিরাট
যাতে অস্ত যায় সূর্য। দৃষ্টির বিভ্রাট
হলেও এমন দৃশ্যে অন্তর জুড়ায়।
কাটবে এমন কুয়া কে আছে নাগর,
প্রেয়সির জন্য বল? মোগল সম্রাট
হলেও সম্ভব নয়। অর্থের লোপাট
না করে হেথায় প্রিয়া ওড়না উড়ায়।
এখানে পায়রা আছে বন্দরের নামে
সেথায় অনেক শান্তি উন্নয়ন ঢেউ
মুগ্ধ হই আমি এর প্রত্যহ সুনামে
কোন এর বদনাম করেনাতো কেউ।
নগন্য ও মান্যগণ্য লোকজন সব
আনন্দে হেথায় করে নিত্য কলরব।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




