somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ তাদের মনোনয়ন বঞ্চিত শক্তিশালী প্রার্থীদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী র্ঐক্যজোট গঠন করে জমজমাট নির্বাচন উপহার দিতে পারে

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আওয়ামী লীগ তাদের অনেক নেতাকে মনোনয়ন দিতে পারেনি তাদের মধ্যে যাদের জনসমর্থন ভালো আছে তাদেরকে দিয়ে একটা স্বতন্ত্র প্রার্থী ঐক্যজোট গঠন করে তারা একটা জমজমাট নির্বাচন উপহার দিতে পারে। যারা নির্বাচনে আসেনি তাদের ভোটাররা ভোট কেন্দ্রে না আসলে নির্বাচনে ভোটর উপস্থিতি কম হবে। আওয়ামী লীগের যারা মনোনয়ন পায়নি তাদের ভোটাররা ভোট কেন্দ্রে না আসলে নির্বাচনে ভোটার উপস্থিতি আরো কম হবে। তারচে আওয়ামী লীগ যদি তাদের মনোনয়ন বঞ্চিত শক্তিশালী প্রার্থীদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী র্ঐক্যজোট গঠন করে নির্বাচনে দাঁড় করিয়ে দেয় তাহলে নির্বাচনে তুলনা মূলক ভোটার উপস্থিতি বেশী হতে পারে। এতে যদি তাদের অনেক স্বতন্ত্র প্রার্থী জিতে যায় তাহলে তারা জাতীয় সংসদে একটা বিরোধী দল পেয়ে যেতে পারে। কিন্তু আওয়ামী লীগের ৩০০ জন যদি নির্বাচনে জিতে যায় তাহলে জাতীয় সংসদে কোন বিরোধী দল থাকবে না।

বর্তমান অবস্থায় আওয়ামী লীগের কোন প্রার্থী কি ভোটে হারতে চাইবে? এমতাবস্থায় জাতীয় পার্টির কোন প্রার্থী জিতার আশা করতে পারছে না। আওয়ামী লীগের আরেক সেট প্রার্থী থাকলে আওয়ামী লীগের ভোট ভাগ হওয়ায় জাতীয় পার্টির কিছু লোক হয়ত জিতে আসবে। তাতেও আওয়ামী লীগ একটা বিরোধী দল পেতে পারে। বিরোধী দল যদি একেবারেই না থাকে তাহলে জাতীয় সংসদ কেমন হয়? ঘটনা যদি এমন হয় যে আওয়ামী লীগের তিনশত জনই জিতে যায় তাহলে ঘটনা কেমন হবে। তখন জাতীয় সংসদ হবে আওয়ামী রীগের একটা আড্ডা ক্লাব।

বিরোধীদলের অবোরোধ আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন কিছুতেই থামাতে পারছে না। সুতরাং ধরে নিচ্ছি নির্বাচন হয়ে যাচ্ছে। কিন্তু সে নির্বাচনে আসলে কি হতে যাচ্ছে? আওয়ামী লীগের কোন অভাগা কি সে নির্বাচনে হারবে? তলে তলে কি ঠিক হয়েছে কে জানে? এ দেশে এখন রাজনীতি জনগণের মাথার উপর দিয়ে যাচ্ছে। এক বুক আশা নিয়ে আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছে তাদের জন্য শুভ কামনা রইলো। দেশের ও জনগণের যা হয় হোক এমপি হতে পারলে তাদের তো ভলো হবে। কামিনী রায়ের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন-মন সকলি দাও, তারমত সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আমাদের জনগণ এখন নিজেদের কথা ভুলে আওয়ামী লীগের মঙ্গল চিন্তায় বিভোর। কারণ আর যাই হোক বিএনপি-জামায়াত তো ঠেঁকানো গেল। সেটাইবা কম পাওয়া কিসে? জনগণ মূলত তাতেই খুশী।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×