
হৃদয় আকাশে চাঁদ একটাই থাকে কারণ
চাঁদ একটার বেশী হয় না কোন দিন
সেই চাঁদটাই যাদের নেই তাদের হৃদয়
আঁধারে ঢাকা থাকে সুনিশ্চিত চির কাল।
যাদের একটার বেশী থাকে তাদের সব
তারা হয়ে থাকে। কারণ তারারাই হয়
সংখ্যায় অনেক বেশী। তাদের হদয়ে চির
মিটি মিটি আলো জ্বলে অস্পষ্ট আবছায়।
আমার একটাই পূর্ণিমার চাঁদ সেজন্য
আমার হৃদয় জোছনায় পরিপূর্ণ যেন
অন্তহীন। তার সাথে ছিলাম একান্তে
ঈদে কয়েক দিন নির্মল আনন্দে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৪ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



