somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনুসকে অসম্মান করা আমি পছন্দ করি না

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবে ধন নীলমনি সাত রাজার ধন এক মানিক ড. ইউনুস। তাঁর মাইক্রো ক্রেডিটে আমি দারিদ্র দূরিকরণ দেখেছি।এটা মহাশান্তির বিষয় বিধায় নোবেল কমিটি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে। অনেকে তাঁর অনেক দোষের কথা বললেও নাই মামার চেয়ে কানা মামা ভালো সূত্রে আমি তাঁর উপর থেকে সমর্থন প্রত্যাহার করিনি। আর সুদ খাওয়ার বিষয় পরকালের বিষয়। রবীন্দ্র নাথ কি জান্নাতে যাবেন? তাহলে দুনিয়াবী গুণে রবীন্দ্র নাথ ভালোবাসা পেলে ড. ইউনুস কেন ভালোবাসা পাবেন না?

বাংলাদেশীদের মধ্যে একমাত্র নোবেল জয়ী ড. ইউনুস। এমন আরো পঞ্চাশ জন থাকলে না হয় আমি ড. ইউনুসকে উন্নত বিবেচনার বাদের তালিকায় ফেলতাম। নোবেল বিষয়ে বাংলাদেশী শুধুই একজন। তাঁকে বাদ দিলে আর থাকে কি? ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেও নোবেল পাননি। এতে বুঝা গেল এটা চেষ্টার বিষয় নয়, বরং যোগ্যতার বিষয়।

ড. ইউনুসকে অসম্মান করা যাদের পছন্দ নয় যারা তাঁকে অসম্মান করে তারা ড. ইউনুসকে অসম্মান করা যাদের পছন্দ নয় তাদের সমর্থন পাওয়ার কথা নয়। এমন একজন সোনাগাজী যাঁকে অনেকেই সমর্থন করে না। এ ইসুতেও আওয়ামী লীগ অনেক ভোট হারিয়েছে। কারণ তাদের মধ্যে ড. ইউনুসের অসম্মানের মাত্রা অনেক বেশী। কারো প্রতি ঘৃণা ছড়ানো এখন আর জনসমর্থন লাভের মেটার নয়। সেইটা হলে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে শিবির জয়ী হতো না। এখন জনসমর্থন বাড়ে সেবার মানের ভিত্তিতে। ঘটনা এটা হলে এবারের নির্বাচনে বিএনপি ঝুঁকিতে আছে। কারণ অতীতে তাদের সেবার মান ভালো ছিল না। শুধুমাত্র জনগণ তাদেরকে আরেকটা সুযোগ দিতে চাইলে তারা জয়ী হবে।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনগণকে ক্ষমতার উৎস বলেছেন। কিন্তু আল্লাহ তাঁকে নিয়ে গেলে জীবনের সাথে তাঁর ক্ষতার অবসান ঘটে। শারিরিক দিক থেকে বেগম খালেদা জিয়া এমপি পদের যোগ্য নন। তথাপি তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণ তাঁকে এমপি পদের যোগ্য মনে করা তাদের বিবেচনার অযোগ্যতা সাব্যস্ত হবে।বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলে ভালো করতেন।অসুস্থতায় অনেক সময় মগজ ঠিক মত কাজ করে না। তাতে বেঠিক সিদ্ধান্তের সম্ভাবনা থাকে। আর বেঠিক সিদ্ধান্তের কারণে নির্বাচনে বিএনপি জয়ী হয়ে আবার পাঁচ বার দেশকে দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারলে পূরনো ইতিহাস ফিরে আসবে। তাতে অবশ্য আমাদের জাতি লজ্জা পাবে না। কারণ আমাদের জাতির পাওয়ার মত আর কোন লজ্জা অবশিষ্ট নাই।সেজন্য উন্নতি বাদ দিয়ে অবনতির সাথেই আমাদের সখ্যতা বেশী। নতূবা এমন একজন অসুস্থ্য মানুষকে রেষ্ট না দিয়ে রাজনীতির কঠিন মাঠে নামানোর হেতু কি? যে দল এমন কিছু করে তাদের থেকে ভালো কিছু হওয়া বিষয়ে সন্দেহের সুযোগ থাকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৩
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×