somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত নির্বাচন হয়ে তাতে বিএনপি হেরে গেলে তাতে তাদের লাভ কি?

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ বিতাড়নের ক্রেডিট আওয়ামী লীগ প্রধান জামায়াতকে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সমূহের নির্বাচনী ফলাফলে জামায়াতের ভোট বেড়েছে বলেই মনে হয়। আওয়ামী লীগ বিতাড়নের প্রধান ক্রেডিটের দাবীদার এনসিপির কিছু ভোট তৈরী হয়েছে।এসব ভোট বিএনপি থেকে কমে থাকলে তারা ঝুঁকির মধ্যে আছে।আর আওয়ামী লীগ স্বনামে না থাকলেও ভিন্ন নামে নির্বাচনে থাকবে।সংগত কারণে বিএনপির নির্বাচনে জয়ী হওয়ার গেরান্টি নাই।জনসমর্থনের অবস্থা বুঝার জন্য বিএনপির এমন একটা নির্বাচন দরকার যাতে সরকার গঠিত হবে না। সেটা হতে পারে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন। তাতে বিএনপি তাদের ভোটের অবস্থা বুঝবে। আর ভোটের অবস্থা বুঝে জাতীয় সংসদের নিম্নকক্ষে জয়ী হয়ে সরকার গঠনের জন্য বিএনপি ছক কষতে পারবে। নতুবা আচানক বিএনপি হেরে বসলে এবং জামায়াত ও এনসিপি জোট সরকার গঠন করলে ক্ষমতা বিএনপি থেকে অনেক দূরে চলে যাবে। ড. ইউনুস লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে কথা বলেছেন তা’ না হয় বুঝলাম, কিন্তু তিনি দেশে বসে ডা. শফিকের সাথে কথা বলেননি সেটা কি করে বুঝলাম? সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপির পক্ষে না গিয়ে জামায়াতের পক্ষেও যাওয়ার সম্ভাবনা আছে।

জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পিআরে আগে হলে একটা সুবিধা আছে। সেই সুবিধা হলো জাতীয় সংসদের উচ্চ কক্ষের মাধ্যমে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ পাস করা যাবে। তখন আর জুলাই সনদ পাসের জন্য গণভোটের প্রয়োজন হবে না। আর তাতে নতুন রাষ্ট্রপতিও নিয়োগ দেওয়া যাবে। তাতে ভোটের অবস্থা বেহাল হলে বিএনপি জোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা লাভের চেষ্টা করতে পারবে।

বিএনপি প্রধান পুরাপুরি সুস্থ্য নন। ভারপ্রাপ্ত প্রধান প্রবাসী। তাদের মহাসচিবেরও রাজনীতি থেকে অবসরের সময় হয়ে এসেছে। এতবড় দল তারা ঠিক নিয়ন্ত্রণ করতে পারছে না। অপরপক্ষে জামায়াত বেশ গুছানো। এদিকে জনগণও তাদেরকে একবার সুযোগ দিতে চায়।এদিকে আপা টুককরে দেশে ঢুকে চট করে ক্ষমতায় বসে যেতে চান। সুতরাং ক্ষমতার ভাগ পেতে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্য দরকার। যার একমন বহন করতে কষ্ট তার উপর আরো দুই কেজী বেশী চাপালে তার কষ্ট আরো অনেক বেশী বেড়ে যায়। সুতরাং ছোট দলও অনেক সময় ক্ষমতার জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেনা, পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসন এরাও কিন্তু জনগণের অংশ। এরাও যদি জামায়াতকে একবার ক্ষমতা দিতে চায় তাহলে বিএনপি বেশ বেকাদায় আছে বলেই মনে হয়। একটা গন্ডগোল তৈরী হয়ে ড. ইউনুসের ক্ষমতার মেয়াদ অনেক বেড়ে গেলে তিনি অখুশী হবেন না। এক্ষেত্রে বানরের পিঠা ভাগের গল্পটা মনে গেল।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×