somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের কোন এক পক্ষের অসম্মতি থাকলে রাষ্ট্রে শরিয়া আইন জারি করা শরিয়ত সম্মত নয়

২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরাঃ ২ বাকারা, ২৫৬ নং আয়াতের অনুবাদ-
২৫৬। দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নেই। নিশ্চয়ই ভ্রন্তি খেকে সঠিক পথ প্রকাশ হয়েছে। অতএব যে লোক তাগুতের বিরোধিতা করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে সে দৃঢ়তর রজ্জুকে শক্ত করে ধরলো যা কখনো ছিঁড়ে যাবে না এবং আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী।

সূরাঃ ৫৩ নাজম, ৩ নং ও ৪ নং আয়াতের অনুবাদ-
৩। আর সে মনগড়া কথা বলে না।
৪। এটাতো ওহি যা তার প্রতি ওহি হিসেবেই পাঠানো হয়।

সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াতের অনুবাদ-
২৮৬। আল্লাহ কারো উপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তার। সে মন্দ যা উপার্জন করে তার প্রতিফল তার। হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই অথবা আমাদের ত্রুটি হয় তবে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তিগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করবেন না।হে আমাদের প্রতিপালক এমন ভার আমাদের উপর অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই।আমাদের পাপ মোছন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে জয়যুক্ত করুন।

* দ্বীনের মধ্যে কোন জবরদস্তি না থাকায় শরিয়া আইন জারি করতে রাসূল (সা.) মদীনা সনদে মদীনার ইহুদী ও খ্রিস্টানদের সম্মতি স্বাক্ষর গ্রহণ করেছেন।বাংলাদেশে শরিয়া আইন জারি করতে বাংলাদেশ সনদে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধের সম্মতি স্বাক্ষর লাগবে।আমেরিকা বলেছে বাংলাদেশে শরিয়া আইন জারি করলে তারা বাংলাদেশের উপর ১০০% সুল্ক আরোপ করবে। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ এতে বিপাকে পড়লে তারা শরিয়া আইন জারি করার জন্য বাংলাদেশ সনদে সম্মতি স্বাক্ষর প্রদান করবে না। তাহলে বাংলাদেশে শরিয়া আইন কিভাবে জারি করা যাবে?

রাসূল (সা.) ছিলেন মদীনার মহাজির নেতা। মদীনার আওস ও খাজরাস ছিল মদীনার বড় দু’টি দল। তারা মহানবির (সা.) প্রতি আনুগত্য প্রকাশ করে তাঁর দলে যোগদান করলে মহানবি (সা.) মদীনার সংখ্যা গরিষ্ঠ দলেন দলনেতা হন। বাংলাদেশে চরমোনাই শরিয়া আইন জারি করতে হলে বাংলাদেশের দু’টি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি চরমোনাই পীরের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এবারের নির্বাচনে চরমোনাই জয়ী হলে এবং জামায়াত ও বিএনপি চরমোনাই পরবর্তী দু’টি বড় দল হলে শরিয়া আইন জারিতে জামায়াত ও বিএনপিকে প্রথমে চরমোনাইয়ের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তারপর চরমোনাই বাংলাদেশ সনদ তৈরী করে তাতে বিএনপি ও জামায়াতের সম্মতি স্বাক্ষর গ্রহণ করে তারপর হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ঐক্য পরিষদের স্বাক্ষর গ্রহণ করবে। তারপর তারা বাংলাদেশ সনদে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের স্বাক্ষর গ্রহণ করবে। তারপর তারা বাংলাদেশ সনদের বিরোধী কেউ আছে কিনা সে বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। বিরোধী কেউ থাকলে চরমোনাই বাংলাদেশ সনদে তাদের স্বাক্ষরও গ্রহণ করবে। দেশেরে সকল পক্ষের সম্মতি স্বাক্ষর গ্রহণের পর চরমোনাই দেশে শরিয়া আইন জারি করবে। চরমোনাই দেশের কোন পক্ষের উপর জোর করে শরিয়া আইন চাপিয়ে দিলে সেটা শরিয়ত সম্মত হবে না। কারণ আল্লাহ স্পষ্টই বলেছেন- দ্বীনের (ইসলামে) মধ্যে কোন জবরদস্তি নাই। তাহলে চরমোনাই রাষ্টের কোন পক্ষের উপর জবরদস্তি শরিয়াইন চাপিয়ে দিলে সেটা শরিয়া আইন কিভাবে হবে? চরমোনাই সংখ্যাগরিষ্ঠের ভোটে ক্ষমতাই গিয়ে যে আইন জারি করবে সেটা শরিয়া আইন না হয়ে গণতান্ত্রিক আইন হবে। আর শরিয়া আইন হিসাবে গণতান্ত্রিক আইন চালানো শরিয়া আইন নয়। কারণ গণতান্ত্রিক আইনে সংখ্যাগরিষ্ঠের আইন সংখ্যা লঘিষ্টের উপর চাপিয়ে দেওয়া হয়। যা শরিয়ত সম্মত নয়।কারণ শরিয়ত কোন ভাবেই জবরদস্তি নয়। রাসূল (সা.) রাষ্ট্রের সকল পক্ষের সর্ব সম্মতিতে শরিয়া আইন চালু করায় তাঁর উম্মতের এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ক্ষমতা পাওয়ার পর অপারগতার কারণে শরিয়া আইন চালু করা না গেলে ক্ষমতাসিন দলের শরিয়া আইন চালু না করার দায়মুক্তি ঘটবে। পরকালে যাদের কারণে শরিয়া আইন চালু করা যায়নি তারা এর জন্য শাস্তি পাবে। সেজন্য চরমোনাই ক্ষমতা প্রাপ্ত হয়ে শরিয়া আইন চালু করতে বাংলাদেশ সনদে জামায়াতের সম্মতি স্বাক্ষর চাইলে তারা অবশ্যই তাতে আপত্তি তুলবে না। তবে আপাতত শরিয়া আইন চালুতে চরমোনাইয়ের বাংলাদেশের সকল পক্ষের বাংলাদেশ সনদে সম্মতি স্বাক্ষর পাওয়ার কোন সম্ভাবনা নাই। কোন এক পক্ষের সম্মতি ছাড়া তারা শরিয়া আইনের নামে যে আইন জারি করবে তা’ কোন অবস্থায় শরিয়া আইন হবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

তেল রাশিয়ার, টাকা আমাদের, কিন্তু অনুমতি লাগবে আমেরিকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৫


গত ১১ মার্চ শেরে বাংলানগরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের বৈঠকটি বাংলাদেশের ভূ-রাজনীতির এক জটিল সমীকরণ সামনে এনেছে। বৈঠকের পর যখন... ...বাকিটুকু পড়ুন

=মনের মোহ দূর করে দাও প্রভু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৮


ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।

ডাকলে তোমায় মনে... ...বাকিটুকু পড়ুন

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

×