
জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ সালে প্রধানমন্ত্রী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে করেছেন।
ছাব্বিশের নির্বাচনে নৌকা ছিল না। আমার স্ত্রী ধানের পক্ষে প্রচারনা চালাতে গিয়ে দেখলেন ধানের অনেক বেপারী পাল্লা হাতে জেঁকে বসে আছেন। পাল্লার কিছু লোক আবার পাখার বাতাস খাচ্ছিল। আর নৌকার মাঝিরা সব বেকার হয়ে ধানের ব্যাবসা ধারেছে।ধানের বেপারী নৌকা নিয়ে আসলে কি হবে? ধানের বেপারী হওয়া নৌকার মাঝিরা নৌকা পেয়ে তাতে ধান ভরে পালালে কি হবে? দুইশ তের আসনের ধানের দুইশ আসন খোয়া গিয়ে তের হয়ে যাবে না তো?
ধান আর নৌকার কাটাকুটিতে পাল্লা আবার গদিতে বসে পা দোলাবে না তো? সেকালে নৌকার মাঝি ধান গুদামে ভরে পাল্লা লুঙ্গির তলে গুপ্ত রেখে জলে তো বটেই, চাকা লাগিয়ে নৌকা স্থলে এবং পাখা লাগিয়ে নৌকা আকাশে উড়িয়েছে। এখন তাদের অনেকে পাশের দেশে বসে দেশে প্রবেশের জন্য উঁকিঝুকি মারছে। সুযোগ পেলেই তারা টুক করে দেশে ঢুকে পড়বে। ধানের বেপারী তাদেরকে সে সুযোগ দিবে কি? সুযোগ দিতে বাধ্য হলে তো সুযোগ না দিয়ে উপায় থাকবে না। তখন জনাব সজিব যেটা বলেছেন সেটা হলেও হতে পারে। এন্টি পাল্লা একটা দল আছে। তারা যদি দেখে ধানের বেপারী সুপ্ত হওয়ায় গুপ্ত পাল্লা মসনদে বসে বসে অবস্থা তখন তাদের চেতনা জাগ্রত হয়ে তারা পাল্লা ঠেঁকাতে নৌকায় চড়ে বসলেও বসতে পারে। নৌকার ভয়েই পাল্লার ধারক ধানের বেপারীর বিপক্ষে অনেক কথা বলার থাকলেও বলছে না। কারণ ঝাঁকবেঁধে নৌকা এলেই পাল্লার ধারককে আবার লুঙ্গির তলে লুকাতে হবে। তখন তারা হবে গুপ্ত এবং ধান হবে সুপ্ত। তখন নৌকা পারলে পাখা লাগিয়ে আকাশেও উড়বে। আবার আমরা রাতদিন চেতনা সংগীত শুনব।
রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই লাঙ্গল চাষী সে কথা বলে বিদায় হয়েছেন। এ আধুনিক যুগে ভোটার আর লাঙ্গলের প্রয়োজন আছে বলে মনে করছে না। শাপলা কলি নিয়ে এনসিপি রোমান্টিক অবস্থা তৈরী করতে তেমন সক্ষম হয়নি। কিছু শাপলা তরকারি খাওয়া খদ্দের তাদের কপালে জুটলেও সে সংখ্যা সন্তোষ জনক নয়। শাপলা টোকাই নৌকা ডুবিয়েছে বলে নৌকার মাঝির শাপলা টোকাই এর প্রতি তীব্র ক্ষোভ। নৌকা ডুবানোতে যারা মজা পেয়েছে তারা অবশ্য শাপলা টোকাইদেরকে বাহবা দেয়। তারা তাদেরকে জুলাই যোদ্ধা বলে। রাজনীতির পুরাতন পটের বদলে নতুন পট এসেছে। দেখি তাতে কি আছে। খেয়ে শান্তি পাই কিনা। নতুবা সবাই আবার নৌকায় চড়ে বসলে আমি কি তাদের থেকে আলাদা থাকতে পারব? সিসিউশান বলবে সে কথা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



