
জল পড়ে পাতা নড়ে- বলেছেন কবি
রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব বেলায়,
বালক মতিত্বে তাঁর কাব্যের ভেলায়
প্রাথমিক আরোহন কি চমৎকার!
যে হয় সে হয় মূর্ত সাফল্যের ছবি
শুরু থেকে। তার যাত্রা জীবন মেলায়
রাজকিয় হয়ে থাকে। হেলায়-খেলায়
সে থাকে না কোন দিন অবাধ্য দূর্বার!
বিশ্বমঞ্চে মাতৃভাষা করে সম্মানিত
কবিগুরু করেছেন সুমহান কাজ
সেজন্য বাঙ্গালী মনে তিনি সমাদৃত
সাহিত্যের চেতনার দীপ্ত মহারাজ।
শুরু থেকে শেষ তাঁর সকল উত্তম
তাঁর লেখা যত পড়ি লাগে মনোরম।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙ চচ
বি.দ্র- আমারে বেশির ভাগ সনেট এ অন্তমিলেই লেখা হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




