আনোর্ড ভ্যান ডুনের ইসলাম গ্রহন সত্যিই সারা বিশ্বকে অবাক করেছে। শুধু আজ থেকে চৌদ্দশ বছর আগেই নয় এখনও ইসলামের দুশমনরা, শত্রুরা ইসলাম গ্রহন করে থাকেন। আর এই ঘটনা গুলো অবাক হবারই। ডুন হলেন ডাচ পার্লামেন্টের সদস্য। পেশায় সম্ভবত পরিচালক। তার রাজনৈতিক দলটি ইউরোপের অন্যতম ইসলাম বিদ্বেসী দল হিসেবেই খ্যাত। কয়েক বছর আগে তিনি 'ফিতনা' নামে একটি ছবি করে সারা বিশ্বের নজরে আসেন। এই ছবির বিরোধীতায় সারা বিশ্বের মুসলিমরা রাস্তায় নামে। এই সময় সারা বিশ্বে এত লোকের বিরোধিতা দেখে তিনি অবাক হয়ে যান। কেন এত লোকের এত দরদ, কেন তারা জানের পরোয়া না করে এভাবে আন্দোলন করছে। এসব ব্যাপারই তাকে ইসলাম নিয়ে পড়াশোনা করতে উতসাহিত করে। কিছু দিনের মধ্যে তিনি বুঝতে পারেন আজ অব্ধি জা শুনেছিলেন বা পড়েছিলেন তা সবই ছিল মিথ্যাচারে ভরা। তিনি ইসলাম গ্রহন করে তার টিউটার একাউন্টে টুইট করেন। তারা বন্ধু-বান্ধবেরা মনে করেছিল সে মজাক করছে। কয়েক দিনের মধ্যেই বুঝতে পারে তিনি সত্যি সত্যিই শান্তির ছায়াতলে আশ্রয় নিয়েছেন। কিছু দিন আগে কানাডার একটা দাও'য়া সেন্টারের সাথে তিনি উমরাহ করতে আসেন এবং সৌদি আরবের বিভিন্ন স্থানে ভ্রমন করেন। তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেন, 'আমরা প্রত্যেকেই ইসলামের প্রতিনিধিত্বকারী। তাই আমরা খারাপ কিছু করলে সেই কাজ দিয়েই অন্যরা ইসলামকে বিচার করবে।' তিনি আরো বলেন এখন থেকে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ছবি বানানোর চেষ্টাও করবেন।
আল্লাহ আমাদের সঠিকভাবে ইসলাম মেনে চলার তাওফিক দিন। আমীন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


