ভারতে পাঠ্য বইয়ের যারা ইতিহাস লিখেছেন (রাজনেতাদের ইশারায় অথবা অন্য কারণে) তারা আওরঙ্গজেবকে সর্বকালের ভয়ংকর সম্রাট হিসেবেই দেখিয়েছেন। আওরঙ্গজেব ইসলাম ধর্ম মেনে চলতেন তাই বিধর্মীদের উপর অনেক অত্যাচার করেছেন, অনেক মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছেন এমনকি মন্দিরে গরুও কেটেছেন, এই ধরণের ইতিহাস ক্লাসের ইতিহাস বই গুলোতে লেখা আছে আর শিক্ষকরা তা পড়াচ্ছেন। এই রকম জঘন্য মিথ্যা ইতিহাস পড়িয়ে বাচ্চা বয়স থেকেই হিন্দুদের মুসলিম ও ইসলাম বিদ্বেষী করে তুলছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো। আওরঙ্গজেব যে একজন মহান সম্রাট ছিলেন, তিনি হিন্দুদের উপর অত্যাচার করেননি, মন্দির তো ভাঙ্গেননি বরং অনেক মন্দিরে অর্থ সাহায্য করেছেন, সেই আসল ইতিহাস এতদিন মুসলিম ঐতিহাসিক ও ইতিহাসবিদরাই বলে আসছিলেন। সত্যকে কখনোই চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায়না। এখন অনেক হিন্দু ঐতিহাসিকরাও আওরঙ্গজেবকে নিয়ে সঠিক ইতিহাস লেখা শুরু করেছেন। তবে সেগুলো প্রচারের মুখ দেখতে পায় খুব কমই। ঔড়িষ্যার গভর্নর (রাজ্যপাল) ডা. বি.এন পান্ডে তাঁর 'ইসলাম ও ভারতীয় সংস্কৃতি' বইয়ে আওরঙ্গজেবকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং পাঠ্যবইয়ের লেখকদের সমালোচনা করেছেন। এই বইয়ের সাহায্য অনেক লোক সত্যের মুখ দেখতে পায়। মনীষী রবীন্দ্রনাথ বলেছেন, 'ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দেই, তা ভারতবর্ষের ইতিহাসের এক দুঃস্বপ্নের কাহীনি মাত্র'। শ্রী মজুমদার বলেছেন, 'সাম্প্রতিক কালে সরকারী নির্দেশমত সত্যকে এবং ইতিহাস রচনাশৈলির মৌল নীতিকে জলাঞ্জলি দিয়ে ইতিহাস রচনার প্রয়াসকে সমর্থন করা যায়না'। জানিনা কবে আমাদের দেশের ছাত্ররা আসল ইতিহাস পড়তে পারবে....!
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।