কয়েক মাস আগে দিল্লি হাইকোর্ট সমকামিতাকে বৈধ বলেছিল। কাল সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয় এবং সমকামিতাকে শাস্তি যোগ্য অপরাধ বলে ঘোষনা দেয়। আমির খান সহ বেশ কিছু সেলিব্রিটি এবং বুদ্ধিজীবিরা সুপ্রিম কোর্টের সমকামিতাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ বলাতে নাখোস। তাদের মতে এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। চারিদিকে প্রশ্ন উঠছে - 'কোর্ট কি ঠিক করে দিবে কার সাথে যৌন সম্পর্ক করতে হবে কার সাথে নয়?
এই বুদ্ধিজীবিদের মতে সমকামিতা খারাপ কিছু নই। মানুষ স্বাধীন তাই যার যা ইচ্ছা করবে। পুরুষে পুরুষে বিয়ে করুক আর নারীতে নারীতে এতে কোর্টের দেখার কিছু নাই। ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়ার কোর্টের উচিত হয়নি।
এই মুর্খদের কাছে জানতে চাই -
মদ খাওয়াও তো কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
গাঞ্জা, হেরোইন, ড্রাগস খাওয়া কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
বেশ্যাদের কাছে যাওয়া বা বেশ্যা হওয়া কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
অশ্লীল সিনেমা, যাত্রাপালা, বই কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
অবৈধ সম্পর্ক কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
কোন মেয়েকে বিছানায় ডাকা কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
উলঙ্গ হয়ে রাস্তায় হাটা কি ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়েনা?
এসব কেন অবৈধ? কেন এসব করা অপরাধ? আজ সমকামিতার জন্য লড়ছেন কাল পাশ্চাত্যের মতো ভাই-বোনের বা অনান্য আত্মীয়দের সাথে সেক্স করাকেও ব্যক্তি স্বাধীনতা বলে বৈধ করতে চাইবেন? নিউড পার্টিকেও বৈধ করতে চাইবেন? ব্লু ফিল্মকেও বৈধ করতে চাইবেন? সরাসরি বিছানার অফারকেও বৈধ করতে চাইবেন?
এই বুদ্ধিজীবিরা যারা আজ জ্ঞান ঝাড়ছেন তারা ভেবে কেন দেখেন না আপনার বাবা-মা সমকামী হলে আজ আপনি পৃথিবীর মুখ দেখতেন না। ফালতু জ্ঞান ঝাড়ার সুযোগও পেতেন না।
'... মন্দ ও ভালো এক বস্তু নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে মুগ্ধ করে। সুতরাং হে জ্ঞানবান সকল! তোমরা আল্লাহকে ভয় কর, যেন তোমরা সফলকাম হতে পার' [সুরা মায়েদা/১০০]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




