বিশ্ব কাপ
ফরিদ উদ্দিন মোহাম্মদ
পৃথিবীর প্রতিটি শহরের নীল আকাশে উড়ছে
হরেক দেশের হরেক রকম পতাকা
বিশ্বকাপের উন্মাদনায় পতাকা উৎসব সারা দেশে
আয়ত মাঠের মধ্যে ২২ জন নায়ক একটি বল নিয়েÑ
অনবরত দৌড় ঝাপ গোল পোষ্টের দিকে;
৯৫ হাজার দর্শক জীবন্ত দেখে
আর শত কোটি চোখ স্যাটেলাইট পর্দায়
আমরা লাফিয়ে উঠি পরের সাফল্যে
আমরা ভুলে যাই নিজেদের রক্তের পতাকার মান
প্রতিনিয়ত রক্তাক্ত হয় ফিলিস্তিন ইরাক আফগানিস্তান
পরমানু অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে পুঁজিবাদী দেশগুলের
হাভাতের থালা এখনো শূণ্য
কষ্টে রিক্ত এখনো কোঠি মানুষ ওষুধহীন
জীর্ণ স্তনের দুধের অভাবে খাবলে মাটি খায় অনেক শিশু
পুঁজিবাদীদের পুঁজির পাহাড় এখন আফ্রিকার মাঠে
আজীবন ধনীরা ধনী হয় দরিদ্রের রক্ত শুষে
আমরা ভুলে যাই শান্তির কপোত ফিরিয়ে আনার কথা
আমরা ভুলে যাই আমাদের উবু থেকে দাঁড়াতে হবে
তারপরও এক হই একটি গোলক বলের সাথে
সুন্দর শান্তির স্বপ্নের গোল পোষ্টে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


