ভালোবাসার স্বাদ শরীরে
সুপ্তি ভালোবেসেছিল। এমন ভালোবাসা অমর কাব্যে গাথা থাকে। রুমন সেই ভালোবাসায় হয়েছিল সিক্ত। সেই সিক্ততা খুব বেশিই ছিল।
দুজনের ভালোবসার মাঝখানে ঝড়ের মতো যার আবির্ভাব ঘটলো সে হলো আনান। আনান বিধ্বংসী। সর্বগ্রাসী। রুমনের খুব ঘনিষ্ঠ বন্ধু সে। বন্ধুর প্রেমিকাকে নিজের প্রেমিকা বলে কখনো কল্পনা করে না আনান। সত্যি বলতে কী, প্রেম জিনিসটা তার অভিধানে নেই। যা আছে তা অতি ভয়ংকর। কারণে-অকারণে রুমন আর সুপ্তির গভীর অন্তরঙ্গ মুহূর্তে সে উপস্থিত হয়। দুজনের পিঠ চাপড়ে সহজাত হাসিঠাট্টা করে।
রুমনের অবর্তমানে আনান একদিন চুপিচুপি এসে সুপ্তির পেছন থেকে আচমকা হাত বাড়িয়ে ওর বুক ছুঁয়ে দেয়। সুপ্তি চমকে ঘুরে দাঁড়ায়, অবাক হয়। মৃদু ভর্ৎসনা করে আনানকে। আনান এতে আহত বা লজ্জিত হয় না। এ খুব মামুলি ব্যাপার অধুনার ছেলেমেয়েদের। সুপ্তি এতোখানি ব্যাকডেটেড কেন তা ভেবে আনান খুব আশ্চর্য হয়, এবং হেসে কুটিকুটি হয়। রুমন কি ওর সাথে এসব করে না? এতে কতো সুখ তাতো সুপ্তি জানে। সুখ লাভের সুযোগ কক্ষণো হাতছাড়া করা ঠিক না।
কিন্তু সুপ্তি আনানের কথা মানে না। রুমনের সাথে ওর বহুদিনের পরিচয়। ওরা একসাথে কতো অন্তরঙ্গ সময় কাটিয়েছে। পাশাপাশি রিকশায় চেপে কতো ঘুরে বেড়িয়েছে। দুষ্টুমি করে আনন্দের আতিশয্যে রুমন যে কখনো সুপ্তির পিঠ কিংবা উরুতে চাপ দেয় নি, তা কিন্তু না। কিন্তু এর চেয়ে বেশি কিছু সে দাবি করে নি কোনোদিন।
আরেকদিন আরো আচমকা সুপ্তিকে একটু বেশি পিষ্ট করলো আনান। ওর প্রতিক্রিয়া হলো এবার দুর্বোধ্য। আনানটা এতো বেপরোয়া হয়ে উঠছে কেন? রুমনকে কথাটা বলবে কিনা ভাবতে লাগলো সে। ভাবতে ভাবতে, যেভাবে আনান ওকে জড়িয়ে ধরেছিল, পেছন হতে হঠাৎ এসে দুদিক থেকে দুহাতে খুব শক্ত এবং মোলায়েমভাবে বুকের উপর হাতের মুঠি গেড়েছিল, কল্পনা করতে করতে সুপ্তি একটা অন্যরকম শিহরণ অনুভব করে। এর আগে সে এমন অনুভূতি কোনোদিন পায় নি। রুমন কি এমন পারে? রুমনকে সে খুব ভালোবাসে। এভাবে রুমন তাকে কোনোদিন আদর করে নি। আদর? আদর কথাটা মনে আসতেই কেমন যেন লাগে। আনান কি তাহলে তাকে আদরই করেছে? এটাই কি প্রেমের আদর?
রুমনকে সে ঠকাতে চায় না। এই শরীর এই মন সবই রুমনের জন্য সংরক্ষিত, সেখানে অন্য কারো অনুপ্রবেশ নিষিদ্ধ। আনানকে এ কথাটা খুব পরিষ্কার করে জানিয়ে দেয়া দরকার।
আনান শোনো। প্লিজ, তুমি আর কখনো অমন করো না। প্লিজ।
আনান হেসে দেয়। বলে, অমনটা কী জিনিস, সোনাপাখি? বলে সে সুপ্তির আরেকটু কাছে আসে। সুপ্তি মাথা নিচু করে। বলে, তুমি তো জানো আমি একজনকে ভালোবাসি।
অফ কোর্স জানি। একজনকে কেন, একশ জনকে ভালোবাসায়ও আমার ক্ষতি কী? কারোই কোনো ক্ষতি নেই। তোমারও ক্ষতি নেই। কিন্তু তোমার কী হয়েছে, সোনা? বলে সুপ্তির কাছ ঘেঁষে বাম কাঁধের ওপর দিয়ে একটি হাত রাখে, ডান হাতে সুপ্তির থুতনি টেনে নিজের দিকে আনে।
ভালোবাসা কী জিনিস তা কি তুমি জানো, আমার ঘুঘু পাখি? তুমি জানো না। তোমাকে ভালোবাসা শেখাতে আমার খুব শখ। বলতে বলতে আনানের শ্বাস দ্রুত ও ঘনতর হয়। সুপ্তির মধ্যেও একটা পরিবর্তনন লক্ষ করা যায়। সে বুঝতে পারে না তার এমন লাগছে কেন। আনান আলতো করে সুপ্তিকে নিজের বুকের কাছে টানে। চুম্বকশক্তির কাছে অনায়াসে সুপ্তি হয়ে যায় সমর্পিতা।
সুপ্তি ভেবে পায় না এর চেয়ে ভালোবাসা আর হয় কিনা। অপূর্ব এ ভালোবাসা। বিগত এতো বছরে রুমন তাকে যা দিতে পারে নি, তার চেয়ে ঢের ঢের বেশি, অসম্ভব, অতুলনীয় ভালোবাসা দিয়েছে আনান গতকাল।
এরপর কমতে কমতে একদিন সুপ্তি বুঝতে পারলো রুমনের জন্য ওর মনে আর একবিন্দু ভালোবাসাও বেঁচে নেই- যা আছে তা কেবল আনানের জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



