somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ শহর ছেড়ে তোর চলে যাবার কথা শুনে

২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাত্র কটা দিন, সন্তানদের লেখাপড়ার পাট চুকিয়ে নতুন সংসারে ছেড়ে দিয়ে
এ শহর ছেড়ে চলে যাবি, বাপদাদা আর শ্বশুরশাশুড়ির জন্মভিটায়
যেখানে তোর ছাত্রীজীবন গড়ে উঠেছিল আমকাঁঠালের ছায়ায় আর পদ্মানদীর
তুখোড় ঢেউয়ে সাঁতার কাটতে কাটতে; তুই ফিরে যাবি তোর আদি জন্মস্থানে

পাওয়ার আগেই গৃহে ফিরে যাবি, আমি তো এমন তোকে চাই নি কোনোদিন

ইচ্ছেরা খড়ের আগুনে পুড়িয়েছে আমাকে। তোর গৃহের আশায় দুপুরের গনগনে সূর্য মাথার চাঁদিতে অনর্গল গলে পড়েছে। দরজার কলিংবেলে দ্বিধান্বিত আঙুলের ডগা অনেকক্ষণ উদ্যত থেকে শেষমেষ ঢলে পড়ে নিচে নেমে গেছে কতোদিন- কী জানি, ভেতর থেকে তোর দীর্ঘায়িত ‘কে’ শব্দে আমার আড়ষ্ট মুখ চিরতরে মূক হয়ে যায় যদি! তবু তোর নিশ্বাসের শব্দ নিয়েছি প্রাণ ভরে, তোর শরীরের ঘ্রাণ দেয়াল ভেদ করে আমার বুক বরাবর ঢুকে যেতো প্রতিটি ফিরতি পথে।

এভাবে একটা জীবনও যদি পার হয়ে যায় আরেকবার তোকে না দেখে- অথচ এই শহরেই কোথাও না কোথাও তুই আছিস- তোর শোবার বিছানা পেরিয়ে, বারান্দা পেরিয়ে, বিপুল জনারণ্য পেরিয়ে ছুটে আসা বুকের ঢিপ ঢিপ দু’হাতে জড়িয়ে ধরে আমি অবিরাম বেঁচে উঠবো অনাগত দিনের ভেতর।

এই শহরের কোথাও না কোথাও তুই বেঁচে থাকবি; তুই নেই জেনেও প্রতি ভোরে রাস্তায় পায়চারি করবার কালে চারদিকে তোকে খুঁজবো; আর প্রতিটি পদক্ষেপে বায়ু থেকে বুক ভরে তোর শরীরের ঘ্রাণ নেবো; একদিন গিজগিজে দুপুরে রমনার মাটিতে কান পেতে শুনবো- দূরে কোথাও, এলিফ্যান্ট রোডের কিনার ধরে ধরে, নরম নরম পা ফেলে তুই হাঁটছিস নিরুদ্দেশ। রোদের আগুনে আমার দীর্ঘশ্বাস পুড়ে যাবে, তুই আমাকে খুঁজে পাবি না, যেমন আমিও তোকে পুরো জীবনের জন্য হারাবো- একদম কাছাকাছি, একই শহরে থেকেও।

এই শহরের একটি কোণে বাসা বেঁধে তুই থেকে যা প্রিয়পাখি গাংচিল। পদ্মা শুকিয়ে গেছে তোর যৌবনের মতো; আমকাঁঠালের ছায়াতে বিষম ভাগাভাগি; কানামাছি খেলবার বিরান চত্বর তোকে কে দেবে? গ্রামের মানুষ তোকে চিনবে না। এতোসব দুঃখ আর কষ্ট সইতে কেন তুই গ্রামে ফিরে যাবি, প্রিয়পাখি গাংচিল?

তোর আরেকটা সংসার হবে। ফুটফুটে বউয়েরা। দাদি হবি। পানদানি থাকবে তোর। টুকটুকে ঠোঁট। এমন বোশেখে তোর বাসায় চাঁদের হাঁট। কেন তুই ফিরে যাবি হারানো ঠিকানায়, এসব ফেলে?

এসব কিছুই হবে না। একদা নির্বর্ষ চৈত্রে সকল বাঁধ ভেঙে তোর ঘরে ঢুকে দেখবো- দেয়ালে একখানা ছবি ঝুলছে, তোর সুন্দরী পুত্রবধূরা ঝেড়েমুছে সাজিয়ে রেখেছে ফুলে। আর অনেক অনেকদিন আগে, তোর রক্তাক্ত প্রেমিকের সকল আকুতি দলিত করে তুই ফিরে গেছিস আগের ঠিকানায়।

রোদের আগুনে আমার দীর্ঘশ্বাস কেবলই পুড়তে থাকবে।


*পুরোনো, ১৬ এপ্রিল ২০১০
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩০
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×