somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পকণিকা : চক্র

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চক্র
বুড়োদের ঘর

আমার অনটনের সংসারে কোনোদিনই স্ত্রী ও সন্তানদের শখ মেটাতে পারি নি। মাসের শুরুতে যে বেতন পাই, মা-বাবার ওষুদের খরচ আর মাস-কাবারি খোরাকি দেয়ার পর যা থাকে তা দিয়ে খুব কষ্টে মাসের তিন সপ্তাহ পার করি, বাকি দিনগুলো ধারদেনায় চলে।

এজন্য স্ত্রীর অসন্তোষ আমাকে নীরবে মেনে নিতে হয়। বড় ছেলেকে টিফিনের খরচ এতোটাই মেপে দিতে হয় যে, সে কোনোদিন বন্ধুদের ‘ট্রিট’ করতে পারে না, আর বন্ধুরাও কোনোদিন রিটার্ন ট্রিট না পাওয়াতে ওকে আর কোনো পার্টিতেই ডাকে না। ওর এই লজ্জা আর অপমানের কথা মনে হলে আমার চোখ ফেটে পানি বেরিয়ে পড়ে।

ছোটো ছেলেটা একদিন স্কুলে অন্য এক বাচ্চাকে সিল্ক ক্যাটবেরি চকোলেট খেতে দেখেছিল। ওর খুব লোভ হয়েছিল। এক টুকরো চকোলেট চেয়েও সে পায় নি। ফ্লোরে চকোলেটের খোসা পড়ে থাকলে সেটি সে কুড়িয়ে নেয় এবং খোসা চাটতে চাটতে বাড়িতে এসেছিল। ছোটো ছেলের এ ঘটনায় আমি আর আমার স্ত্রীর বুক ভেঙে গিয়েছিল।

বড় ছেলের একদিন খুব ক্রোধ হলো। সে কাঁদতে কাঁদতে বললো, ‘তুমি বাড়িতে টাকা দাও কেন? আর দিবে না, বুঝেছ? ঐ টাকা দিয়ে আমাদেরকে আরেকটু সুখে রাখবে।’

আমরা খুব কষ্টে কিছু টাকা জমিয়ে ছোটো ছেলের জন্য একদিন একটা সিল্ক ক্যাটবেরি চকোলেট কিনে আনলাম। সে মহাউল্লাসে সেটি খেলো, তার কয়েকজন বন্ধুকে দিল, ভাইয়া আর আপুকে দিল, এবং আমাকে আর তার মাকেও কিছু না দিয়ে পারলো না।

স্ত্রী একদিন ক্ষোভ করে বলছিল, ‘বাড়িতে কি কিছু টাকা কম দেয়া যায় না?’
ছোটো ছেলে কীভাবে যেন কথাটা ধরে ফেলে। বললো, ‘আব্বু, তুমি তোমার বাবাকে টাকা দাও কেন?’
আমি হেসে ফেলি। তাকে বুকে জড়িয়ে বলি, ‘তোমাকে ক্যাটবেরি চকোলেট কে কিনে দিল, বলো তো?’
‘তুমি।’ সে ঝটপট উত্তর দেয়। আমি বলি, ‘তাহলে বলো তো, আমি যখন ছোটো ছিলাম তখন কে আমাকে লজেন্স কিনে দিত?’
এবারও সে প্রশ্ন শেষ হবার আগেই জবাব দিয়ে ফেললো, ‘তোমার বাবা।’ তারপর সে হাসতে থাকে, আমি তার মাথায়-পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকি।

...

আমার বৃদ্ধ মা-বাবা বেহেশ্‌তবাসী হয়েছেন অনেক বছর। আমি আর আমার স্ত্রী আমার মা-বাবার পুরোনো বাড়িটাতে থাকি। ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে। কিছুদিন পর পর ওরা বাড়িতে আসে।
ওরা আমাদের কোনো খারাপ গুণ পায় নি। ওরা যখন বাড়িতে আসে, সঙ্গে ওদের বউয়েরা আর ছেলেমেয়েরাও আসে। তখন আমার বাড়িতে চাঁদের হাট বসে। নাতি-নাতনিগুলো আমাদের গলা জড়িয়ে পড়ে থাকে। বাড়ি থেকে যাবার সময় আমাদেরও সঙ্গে নিয়ে যেতে মা-বাবার সাথে তীব্র মর্জি করতে থাকে।
কিন্তু ওরা জানে, আমরা আমার মা-বাবার ঘর ছেড়ে কোত্থাও যাব না। আর আমরাও দৃঢ়ভাবে জানি, একদিন ওরাও এই বুড়োদের ঘরেই ফিরে আসবে।

বেঁচে থেকো, আমার সোনার প্রতিমারা, সুখে থেকো।

৮ আগস্ট ২০১৪
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×