এমন একজন নারী
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হয়ত তুমি জানো, কিংবা
একদমই জানো না
তোমার ভিতর সঙ্গোপনে
কাঁদছে বসে একজনা
অনেকদূরের স্বপ্নালোকে
জলের দেশে পরীর দেশে
অমরাবতীর সোনার মেয়ে
তারার আলোয় বেড়ায় ভেসে
সেই মেয়েটি বর্ষা শরৎ
হেমন্ত বা শীত বসন্ত যেন
সেই মেয়েটির নেই উপমা
তার উপমা অরূপরতন হেম
যখন তুমি ঘুমের ভিতর
কিংবা গভীর ধ্যানের ভিতর কাঁদো
বুকের ভিতর আগলে রেখে
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি তোমার ভিতর
বীজ বুনে যায় বৃষ্টিদানার মতো।
খুব সহজে সেই মেয়েটির
সামনে দাঁড়াও তুমি
আগুনজ্বালা উপশমের
সে এক চারণভূমি।
এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে
সারাদিনের শ্রান্তি শেষে
যার সমীপে আসবে ফিরে।
সেই মেয়েটি অতিগোপন
সঞ্জীবনী সুধা
অন্ধকারে ঘোর সমুদ্রে
আলোকবর্তিকা।
আলোর পথে যাচ্ছ উড়ে
হে অদৃশ্য পাখি
বুকের ভিতর ঝুলছে তোমার
প্রেমচন্দন রাখী
বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত
হাত বাড়ালে যাও ফুরিয়ে
বাতাসে যাও মিশে
হাওয়ায় তোমার গন্ধ ভাসে
নিমিষে নিমিষে।
২৫ নভেম্বর ২০১৬
উৎসর্গ: বিশ্বের সকল নির্যাতিতা নারী, এবং এক অদৃশ্য পাখি, আমার অজ্ঞাতে যে আমার কলকাঠি নাড়ে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন