হে কতিপয় গুরু, উপায় বাতলে দিন
১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেটেস্ট ভার্সন কতিপয় দুরারোগ্য সংকট মাথায় আমার টাক পড়েছে
তাই বসি না ফেইসবুকে
হাতের লেখা খারাপ বলে
রাত্রে ঘুমাই সিন্দুকে
শূঁড়ের মতো নাক বেড়েছে
তাই পারি না গাইতে গান
চোখের পাওয়ার কমছে বলে
নুন দিয়ে খাই মিষ্টি পান
দু-চার কলশ পানি খেয়েও
বুকের ভেতর চৈত্রমাস
ঘোড়ার মতো ঘুমের মধ্যে
হাঁটতে হাঁটতে চিবোই ঘাস
উঠোনখানি লম্বা বলে
নাচতে আমি ভুলেই গেছি
পুরুষ আমি- লজ্জাটা তাই
নারীর চেয়ে অনেক বেশি
চাঁদের আলোয় ঝলসে গেছে
পায়ের তলার চামড়া
পেট ডুবিয়ে খাই গপাগপ
পাইলে পাকা আমড়া
সবচে বেশি ইচ্ছে করে
মাঘ মাসে যে পাই ছুটি
পানির নীচে ডুব দিয়ে খাই
গুঁড়-মাখানো পাউরুটি
এ সংকটের প্রেসক্রিপশন
দিলেন কবি শায়মা হক-
সকাল বিকাল ছ’মাস খাবেন
নিম বাঁটা আর তেঁতুল টক।
১০ নভেম্বর ২০১৭
১০ নভেম্বর ২০১৭
ওরিজিন্যাল ভার্সন মাথায় আমার টাক পড়েছে
তাই করি না ব্লগিং
হাতের লেখা খারাপ বলে
সকাল বিকাল জগিং
হাতির মতো বিরাট দেহ
তাই পারি না গান
চোখের পাওয়ার বাড়বে বলে
নুন দিয়ে খাই পান
নাচতে আমি ভুলেই গেছি
বাঁকা আমার উঠোন
পুরুষ আমি, লজ্জাটা তাই
মহামূল্য ভূষণ
এ সংকটের কী সমাধান-
জানেন কোনো গুরু?
চাঁদগাজী ভাই? আনোয়ার ভাই?
নূর মোহাম্মদ নূরু?
১০ নভেম্বর ২০১৭
বোনাস - সেই গানটা VIDEO
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর , ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯
চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি...
...বাকিটুকু পড়ুন Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও। যদিও সে... ...বাকিটুকু পড়ুন
বয়ে চলে নদী দূর হতে দূরে, অনন্তকালের শান্ত এক সুরে। তার দুই কূলে রূপের মেলা, সবুজ প্রকৃতির মিষ্টি খেলা। হাওয়ায় দোলে ঘাস আর বন, আকাশের সাথে মেলায় মন। নদীর জলে আলোর ঝিলিক, বাতাসে মেশে পাখির কিচিরমিচির। গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে। ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন , ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন? মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন