somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক দিয়াছেন দয়াল আমারে || প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর আর নেই

০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ড্রু কিশোর (৪ নভেম্বর ১৯৫৫ - ৬ জুলাই ২০২০) আর নাই। বাংলা গানের ভুবন থেকে আরেকজন তারকার অকাল তিরোধান হলো। এন্ড্রু কিশোর কতখানি জনপ্রিয় ছিলেন, তার মৃত্যুর পর বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শোক প্রকাশের বন্যা দেখে সহজেই অনুমান করা যায়। তিনি প্রধান দুই নারী শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনসহ প্রখ্যাত নারী শিল্পীদের সাথে ডুয়েট করেছেন। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যেজন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত।



তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে :

এক চোর যায় চলে, মন চুরি করে
হায়রে মানুষ রঙিন ফানুশ
তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
ভালোবেসে গেলাম শুধু
চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া
ওগো বিদেশিনী তোমার চেরিফুল দাও
কী জাদু করিলা পিরিতি শিখাইলা
আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় যেখানে
আমার সারাদেহ খাইয়ো গো মাটি
জীবনের গল্প আছে বাকি অল্প
ডাক দিয়াছেন দয়াল আমারে
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা
সবাই তো ভালোবাসা চায়

বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

দৈনিক যুগান্তর লিখেছে :

"সোমবার সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পী।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
এরপর থেকে রাজশাহীতে বোনোর বাসায় থাকছিলেন। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
তবে গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। অক্সিজেন সাপোর্ট দেয়া হয়।
সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস এ তথ্য দেন।"


ব্লগার প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের পোস্টে করা ঠাকুরমাহমুদ ভাইয়ের কিছু কমেন্ট এখানে তুলে দিলাম :

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এন্ড্রু কিশোরের গান গেয়ে বাংলাদেশের চলচ্চিত্রের নায়কগণ নায়ক হয়েছেন। হয়েছেন দেশের মানুষের কাছে পরিচিত। আর কোনোদিন কোনো নায়ক এন্ড্রু কিশোরের গান গেয়ে পরিচিত হতে পারবেন না, পারবেন না আর নতুন করে নায়ক হতে। কিংবদন্তি এন্ড্রু কিশোর তার সাথে করে তার সুর নিয়ে চলে গেছেন না ফেরার দেশে।

দেশের ১৭ কোটি মানুষের ভালোবাসা রইলো প্রিয় এন্ড্রো কিশোরের জন্য।


শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী।

এন্ড্রু কিশোরের কিছু জনপ্রিয় গান নীচে শেয়ার করা হলো।


এক চোর যায় চলে মন চুরি করে, ছায়াছবি : প্রতিজ্ঞা




চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা - সাথে রুনা লায়লা - আশীর্বাদ




ওগো বিদেশিনী, তোমার চেরিফুল দাও আমার শিউলি নাও




চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া - সাথে শাম্মী আখতার




ডাক দিয়াছেন দয়াল আমারে - প্রাণসজনী (ভারত। বাংলাদেশীর গানটি পাওয়া যায় না)




তোরা দেখ তোরা দেখরে চাহিয়া - বড় ভালো লোক ছিল




হায়রে মানুষ রঙিন ফানুশ - বড় ভালো লোক ছিল




আমার বুকের মধ্যিখানে - নয়নের আলো




ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা - ভাই বন্ধু



১০
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান - নয়নের আলো



১১
কত রঙ্গ জানো রে মানুষ - প্রাণসজনী (ভারত)



১২
জীবনের গল্প আছে বাকি অল্প - ভেজা চোখ



১৩
ভালোবেসে গেলাম শুধু - কেউ কারো নয়



১৪
কী জাদু করিলা পিরিতি শিখাইলা - প্রাণসজনী - সাথে সাবিনা ইয়াসমিন



১৫
কী জাদু করিলা পিরিতি শিখাইলা - প্রাণসজনী (ভারত) - সাথে সাবিনা ইয়াসমিন



১৬
আমার সারা দেহ খেয়ো গো মাটি - নয়নের আলো (অরিজিন্যাল মুভি ভার্সন)



১৭
আমার সারাদেহ খেয়ো গো মাটি - স্লো ভার্সন (রিমেইক ফটোমিক্স)




রেস্ট ইন পিস - প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×